১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অস্ট্রেলিয়া সিরিজের আগে ফিল্ডিংয়ে বিশেষ নজর বাংলাদেশের, লক্ষ্য হাফ চান্স কাজে লাগানো বাংলাদেশে কোনো আদিবাসী গোষ্ঠী নেই, সবাই বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় নতুন মেরুকরণ: সৌদি আরবের নেতৃত্বে ১৪ দেশের সামুদ্রিক জোট সামরিক বিমানে ভ্রমণ নিয়ে মুখ খুললেন ট্রাম্প, স্বীকার করলেন গোপন বিমান বদলের ঘটনা বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, ব্যারেলপ্রতি ৯০ ডলারের কাছাকাছি পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি ও ধর্মান্তর বিরোধী কঠোর আইন আনার ঘোষণা শুভেন্দুর অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের এইচপি দল ঘোষণা সরকারি ভাতা নিয়ে স্থানীয় খেপ খেলা ফুটবলারদের সতর্ক করার হুঁশিয়ারি ক্রীড়া প্রতিমন্ত্রীর কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণের আহ্বান স্বেচ্ছাসেবকদের এএফসি চ্যালেঞ্জ লিগে অভিষেকেই মুরাস ইউনাইটেডকে হারিয়ে ইতিহাস গড়ল ফর্টিস এফসি
আন্তর্জাতিক:
মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় নতুন মেরুকরণ: সৌদি আরবের নেতৃত্বে ১৪ দেশের সামুদ্রিক জোট সামরিক বিমানে ভ্রমণ নিয়ে মুখ খুললেন ট্রাম্প, স্বীকার করলেন গোপন বিমান বদলের ঘটনা বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, ব্যারেলপ্রতি ৯০ ডলারের কাছাকাছি পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি ও ধর্মান্তর বিরোধী কঠোর আইন আনার ঘোষণা শুভেন্দুর উত্তর গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ: নতুন তথ্য প্রকাশ বিশ্বের মহাসাগরে তাপমাত্রার নতুন রেকর্ড: জুলাই মাসে ছাড়াল আগের সব সীমা ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ: জোট সরকারের অস্বস্তি বাড়িয়ে কড়া বার্তা রাহুলের ঝাড়খন্ডের শিক্ষার্থী বিক্ষোভকে পুঁজি করে সংসদে চাপে বিজেপি, পাল্টা রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারে বাধ্য করছে ইরানের হুমকির মুখে তুরস্ক ছাড়ার সময় গোপনে উড়োজাহাজ বদলেছিলেন ডোনাল্ড ট্রাম্প
     
             

বাংলাদেশে কোনো আদিবাসী গোষ্ঠী নেই, সবাই বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

  

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের পরিচয় কেবল ‘বাংলাদেশি’। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই এবং দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা সংবিধান অনুযায়ী সমানভাবে সুরক্ষিত।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশের জন্য আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিটাগাং হিল ট্র্যাকটস রিসার্চ ফাউন্ডেশন (সিএইচটিআরএফ) এই অনুষ্ঠানের আয়োজন করে। সিএইচটিআরএফ চেয়ারম্যান মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ভৌগোলিক সীমানায় বসবাসরত সকল নাগরিক সমান অধিকার ভোগ করেন। তিনি উল্লেখ করেন, ‘জুলাই জাতীয় সনদ’-এর মাধ্যমে দেশের সকল রাজনৈতিক দল ও অংশীজন সর্বসম্মতিক্রমে সম্মত হয়েছে যে, বাংলাদেশের ভূখণ্ডের সর্বস্তরের মানুষের পরিচয় হবে ‘বাংলাদেশি’। এই জাতীয় ঐক্য দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার মূল ভিত্তি হিসেবে কাজ করছে।

অনগ্রসর জনগোষ্ঠীর সাংবিধানিক সুরক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, রাষ্ট্র তার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, উপজাতি ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও বিকাশে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় মূলধারার সাথে সমতা আনার লক্ষ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী ও শিশুদের জন্য সংবিধানে স্বীকৃত বিশেষ সুবিধা ও কোটা ব্যবস্থা বজায় রাখা হয়েছে। তিনি পার্শ্ববর্তী বিভিন্ন বহুজাতিক রাষ্ট্রের উদাহরণ দিয়ে বলেন, সেখানে শত শত ভাষা প্রচলিত থাকা সত্ত্বেও পৃথক ‘আদিবাসী’ সত্তার রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি, বরং অনগ্রসরদের সুযোগ-সুবিধা দিয়ে মূলধারায় যুক্ত করা হয়েছে।

জাতিসংঘের ‘ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অব ইনডিজিনাস পিপলস’ (ইউএনডিআরআইপি) সনদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর গৃহীত এই সনদের ক্ষেত্রে বাংলাদেশ শুরু থেকেই স্পষ্ট অবস্থান নিয়েছিল। বাংলাদেশ উক্ত ভোটাভুটিতে ভোটদানে বিরত ছিল এবং বিশ্বের অনেক প্রভাবশালী রাষ্ট্রও এর বিরোধিতা করেছিল। তিনি সাফ জানিয়ে দেন, এই আন্তর্জাতিক ডিক্লারেশন বা আইএলও কনভেনশন ১৬৯ বাংলাদেশের ক্ষেত্রে কোনোভাবেই প্রযোজ্য নয় এবং বাংলাদেশ এর অংশীদার নয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রবসহ অন্যরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছেন স্পিকার ও সিইসি
এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেনি ৩১২ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী
শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিনকে গুম করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজারের বেশি প্রাণহানি
পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারে কঠোর হুঁশিয়ারি বাংলাদেশ পুলিশের
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

You cannot copy content of this page