২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মানবতা বেঁচে আছে মানসিক দৃষ্টিতে। স্মৃতিতে কাশবনে আসবো ফিরে। পটিয়ায় বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিতার সামনে কন্যার মৃত্যু। ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরি, ৪ চোর গ্রেপ্তার শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার ফরিদপুরের নগরকান্দায় ৩০ বছরেও সংস্কার হয়নি মাটির রাস্তা, দুর্ভোগে ১০ পরিবার সাবেক তথ্যমন্ত্রীর এপিএস ও আ’লীগ নেতা রেজাউল করিম গ্রেপ্তার প্রেসিডেন্ট পুলিশ মেডেল পিপিএম-সেবা পদক পেলেন কক্সবাজারের পুলিশ সুপার রেজিষ্ট্রিশন অধিদপ্তর আইন মন্ত্রনালয় থেকে ভূমি মন্ত্রনালয় এর অধিনে নেওয়া হলে জন দূর্ভোগ বাড়বে
আন্তর্জাতিক:
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা
     
             

বাঁশখালীতে কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যা সমাধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যা ও সমাধানে মতবিনিময় সভা গত গতকাল ১১ মার্চ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিনী,চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সাইকোলজিস্ট ও সিবিটি প্র্যাকটিশনার এবং চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি তানজিয়া রহমান।বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আকতার কাজমী।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল খালেক পাটোয়ারী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকারসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ।মতবিনিময় সভায় মুখ্য আলোচকের বক্তব্য চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সাইকোলজিস্ট ও সিবিটি প্র্যাকটিশনার তানজিয়া রহমান বলেন, শৈশব পার হয়ে কৈশোর। কৈশোর মানেই প্রাণোচ্ছলতা,সজীবতা,অন্য রকম উচ্ছ¡াসের বয়স। ১০-১৯ বছর পর্যন্ত বয়সটি হচ্ছে বয়ঃসন্ধিকাল।এই সময়ে একজন কিশোর-কিশোরীর জীবনে মানসিক,শারীরিক ও আচরণগত নানাবিধ পরিবর্তন ঘটে থাকে।বাংলাদেশে প্রায় ৩ কোটি ৬০ লক্ষ কিশোর-কিশোরী আছে।তাদের মানসিক রোগ হচ্ছে আবেগগত,আচারণগত বা স্নায়ুবিক বিকাশজনিত।এসব কিশোরদের মধ্যে প্রায় ১৮ দশমিক শতাংশ মানসিক রোগে ভুগছে।মানসিক বিকাশে কিশোর-কিশোরীদের জন্য পুষ্টিকর খাবার,মুক্ত বাতাসে ঘুরে বেড়ানো,বিভিন্ন শারীরিক ব্যায়াম,খেলাধুলা ও জীবনের জন্য প্রয়োজনীয় গল্পের বই পড়ার গুরুত্বারোপ করেন তিনি।তিনি বলেন,পারিবারিক সুখ-স্বাচ্ছন্দ্যের উপর কিশোর-কিশোরীর মানসিক বিকাশ অনেকাংশেই দায়ী।তাই কিশোর-কিশোরীর সাথে তাদের অভিভাবকদের কাউন্সেলিং করাতে হবে।সভায় তিনি কিশোর-কিশোরীদের মানসিক সমস্যা সংক্রান্ত নানা ধরনের প্রশ্নের উত্তর দেন সাইকোলজিস্ট ও সিবিটি প্র্যাকটিশনার তানজিয়া রহমান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page