৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাদ পড়া ৫০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের দাবি কক্সবাজার থেকে ছিনতাই হওয়া মাইক্রোবাস ৩ বছর পর ঢাকার রামপুরা থেকে উদ্ধার করল পিবিআই আমিলাইশ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউটের এডহক কমিটির অনুমোদন: সভাপতি শেখ মোহাম্ম মহিউদ্দিন সাতকানিয়ায় হত্যা মামলার পলাতক ৫ নম্বর আসামি আকিব গ্রেপ্তার সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা ফরিদপুরের নগরকান্দায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি শামা ওবায়েদ চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার, অস্ত্র ও গ্রিল কাটার উদ্ধার
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

বরগুনায় মানববন্ধন চলাকালীন সন্ত্রাসীদের হামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধি, বরগুনা৷ 

বরগুনার পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের রুপধন আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের বিরুদ্ধে দুর্নীতি সহ নানা ধরনের অনিয়ম ও নারী কেলেঙ্কারির অভিযোগে মানববন্ধনের আয়োজন স্কুল শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা। এসময় মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নিয়ে মারধর করে প্রধান শিক্ষকের অনুসারীরা। এঘটনায় সাংবাদিক সহ পাঁচ জন আহত হয়েছে। পরবর্তীতে পাথরঘাটা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২১ জুন) সকাল সাড়ে দশটাযর দিকে রুপধন আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম হাওলাদার।

আহতরা হলো দৈনিক আজকের দর্পন পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি সাংবাদিক আশরাফুল ইসলাম শাকিল (২৮), শিক্ষার্থীদের অভিভাবক আব্দুর রাজ্জাক (৪২), মো. সোহাগ( ৪০), মোস্তফা আকন (৫৫) ও মো. নিক্সন পহলান (৪৪)। এদের মধ্যে সাংবাদিক সহ চার জনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বুধবার সকালে উপজেলার রুপধন বন্দর আমিরীয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের বিরুদ্ধে একই স্কুলের আয়া জেরিন আক্তার কুইন (৩০) এর সাথে অনৈতিক সম্পর্ক, আর্থিক দুর্নিতী, স্কুলের শিক্ষার্থীদের সাথে খারাপ আচরন সহ বিভিন্ন দুর্নিতীর প্রতিবাদে মানববন্ধনে আয়োজন করা হয়। মানববন্ধনে চলাকালে শাহিন, শামিম, বাপ্পি, রহিম পহলান, ইদ্রিস ও ইউপি সদস্য মনির খতিব হামলা চালিয়ে ব্যানার ছিঁড়ে নিয়ে অভিভাবকদের মারধর করে। এমসয় সাংবাদিকরা ছবি তুলতে গেলে পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যায়যায়দিনের প্রতিনিধি নজমুল হক সেলিমের মোবাইল ছিনিয়ে নিয়ে ফেলে দেয় এবং দৈনিক আজকের দর্পণ পত্রিকার প্রতিনিধি আশরাফুল ইসলাম শাকিলের উপর হামলা করে।

এদিকে ঘটনার পর পরই পাথরঘাটা প্রেসক্লাবে জরুরি সভা ডেকে সাংবাদিকদের উপর হামলা ও লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সম্প্রতি সাংবাদিক নাদিমকে হত্যা করা হয়েছে। নাদিমের রক্তের দাগ শুকানোর আগেই পাথরঘাটায় পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়েছে। শাকিল কে রক্তাক্ত জখম করা হয়েছে। এর কঠোর বিচার না হলে আন্দোলন করা হবে।

পাথরঘাটা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সম্পাদক সহ একটি প্রতিনিধিদল পাথরঘাটা হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক শাকিলের উপর হামলা নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু সাংবাদিকদের জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগেও যৌন কেলেঙ্কারি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ আছে। এনিয়ে আমি ব্যাক্তিগত ভাবে স্কুলের সুনাম রক্ষার্থে সংশোধন হতে বলি। কিন্তু সে একই ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছে।

এবিষয়ে জানতে আমিরীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের মুঠোফোনে বারবার ফোন দেয়া হলেও রিসিভ করেননি।

হাসপাতালে আহত সাংবাদিক শাকিলকের খোঁজ নিতে গিয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম হাওলাদার জানান, অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাদ পড়া ৫০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের দাবি
কক্সবাজার থেকে ছিনতাই হওয়া মাইক্রোবাস ৩ বছর পর ঢাকার রামপুরা থেকে উদ্ধার করল পিবিআই
আমিলাইশ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউটের এডহক কমিটির অনুমোদন: সভাপতি শেখ মোহাম্ম মহিউদ্দিন
সাতকানিয়ায় হত্যা মামলার পলাতক ৫ নম্বর আসামি আকিব গ্রেপ্তার
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
বাদ পড়া ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের দাবি
সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের দীর্ঘক্ষণ রোদে বসিয়ে রেখে সহায়তা বিতরণের অভিযোগ

You cannot copy content of this page