৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উরুগুয়ের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিলেন বিশ্বকাপজয়ী তারকা দিয়েগো ফোরলান ফিফা সভাপতি ইনফান্তিনোর পাশে দাঁড়াল আফ্রিকা, পেল বড় সমর্থন ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম নিয়ে অনিশ্চয়তায় বসুন্ধরা কিংস ও আবাহনী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস আজকের খেলার সূচি ও দেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলি
আন্তর্জাতিক:
ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড জিসিসিভুক্ত দেশগুলোর পাসপোর্ট মহাপরিচালকদের ৪১তম বৈঠকে কাতারের অংশগ্রহণ যেকোনো হুমকি মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত: ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া প্রেক্ষাপট: পরিবর্তিত বিশ্বে বাংলাদেশের সফট পাওয়ার পুনর্বিবেচনা: একটি কৌশলগত অপরিহার্যতা নির্বাসন থেকে আন্তর্জাতিক মঞ্চে: নিউজিল্যান্ডে নতুন স্বপ্ন বুনছেন আফগান নারী ফুটবলাররা
     
             

ফিফা সভাপতি ইনফান্তিনোর পাশে দাঁড়াল আফ্রিকা, পেল বড় সমর্থন

  

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সর্বসম্মত সমর্থন জানিয়েছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (কাফ)। গত বৃহস্পতিবার সংস্থাটির নির্বাহী কমিটি এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করে। ইউরোপ ও উত্তর আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলো যখন ইনফান্তিনোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখন আফ্রিকা মহাদেশের এই সমর্থন তাঁর জন্য বেশ গুরুত্বপূর্ণ। আগামী বছর মার্চে অনুষ্ঠিতব্য ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনো পুনরায় প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

ফিফার ২১১টি সদস্যদেশের মধ্যে ৫৪টিই কাফের অন্তর্ভুক্ত, যা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় একটি শক্তিশালী ভোটব্যাংক হিসেবে বিবেচিত। ২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই ইনফান্তিনো আফ্রিকার ফুটবল সংস্থাগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছেন। কাফের নির্বাহী কমিটির বিবৃতিতে বলা হয়েছে, তারা ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করছে এবং বহু বছর ধরে আফ্রিকান ফুটবলের উন্নয়নে তাঁর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে।

সম্প্রতি বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন অভিযোগ তুলেছিল যে, এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে ফিফা কর্তৃপক্ষ শেষ পর্যন্ত সেই বিতর্কিত পরিকল্পনা থেকে সরে আসার প্রতিশ্রুতি দিয়েছে। কাফ সভাপতি প্যাট্রিস মতসেপে এই প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন।

মতসেপে বলেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রোমের দেওয়া “যৌথ বার্তা”কে কাফ সমর্থন করে। তিনি আরও জানান, ফুটবলের সুশাসন, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে বিশ্বব্যাপী খেলার প্রসারে তারা ফিফার সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ গঠন ও বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিলের পর ইনফান্তিনো যে চাপের মুখে ছিলেন, আফ্রিকার এই সমর্থন তাঁকে কিছুটা স্বস্তি দেবে।

এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে আফ্রিকার প্রভাবশালী পাঁচ ফুটবল নেতা ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছিলেন। এদের মধ্যে রয়েছেন মরক্কো ফুটবল প্রধান ও কাফের সহসভাপতি ফৌজি লেকজা, ফিফা কাউন্সিলের সদস্য হানি আবো রিদা (মিশর), হামিদো জিব্রিলা (নাইজার) এবং আহমেদ ইয়াহিয়া (মৌরিতানিয়া)। এছাড়া ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর ফুটবল ফেডারেশনের সভাপতি ও কাফের সাবেক সাধারণ সম্পাদক ভেরন মোসেঙ্গো-ওম্বাও ইনফান্তিনোর পক্ষে অবস্থান নিয়েছেন।

উল্লেখ্য, বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা প্রকাশ্যে আসার কয়েক দিন আগেও কাফ সভাপতি মতসেপে ইনফান্তিনোর ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, ব্যক্তিগতভাবে তিনি ইনফান্তিনোকে একজন বিশ্বস্ত বন্ধু মনে করেন, যিনি আফ্রিকার প্রতি সর্বদা অনুগত। মতসেপের ভাষায়, তিনি এমন এক সংস্কৃতি থেকে এসেছেন যেখানে বিশ্বস্ততার প্রতিদানে কখনো পিঠে ছুরি মারার সুযোগ নেই।

একই দিন কাফের সর্বোচ্চ নীতিনির্ধারণী মহল ফিফা সভাপতির পাশে দাঁড়াল।

এটি ফিফা সভাপতি ইনফান্তিনোর মেয়াদে সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেয়।

একই সঙ্গে ভবিষ্যতে বিশ্বকাপে রাজস্বের অংশ বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকেও স্বাগত জানান তাঁরা।

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা গতকাল জানায়, বিশ্বকাপসহ ফিফার প্রতিযোগিতা বর্জনের হুমকি থেকে এখনো সরে আসেনি তারা।

বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা।

আমরা ফিফার সদস্য সংস্থা, অন্যান্য কনফেডারেশন ও সব অংশীজনের সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে সুশাসন, সঠিক প্রক্রিয়া ও স্বচ্ছতার আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা যায় এবং বিশ্বব্যাপী ফুটবলের সার্বিক উন্নয়ন ও প্রসার ঘটে।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page