১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

ফরিদপুরের আলফাডাঙ্গায়, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জনসাধারণের পাশে, মানবিক চেয়ারম্যান এস এম মিজানুর রহমান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আলফাডাঙ্গা থেকে মো: তাজমিনউর রহমান তুহিন >>> গত ৫ অক্টোবর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর ও ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে চোখের সামনে নিমিষেই লন্ডভন্ড হয়ে যায় অর্ধশতাধিক বাড়ি-ঘর। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়সম্বল হারিয়ে অর্ধাহারে দিনাতিপাত করছেন। অনেকে খোলা আকাশের নিচে কেউবা অন্যের বাড়ি আশ্রয় নিয়েছেন। এলাকাবাসীর এমন নিদারুন কষ্টের খবর শুনে, গত ১৩ই অক্টোবর তারিখে অত্র এলাকায় লন্ডভন্ড ও নিদারুণ চিত্র নিজ চোখে দেখা ও ক্ষতিগ্রস্তদের সান্তনা দেওয়ার জন্য ছুটে আসেন মানবিক চেয়ারম্যান, জনাব এস এম মিজানুর রহমান। ২০ই অক্টোবর তারিখে শুক্রবার বিকালে বিদ্যাধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের প্রত্যেককে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন। এ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান জনাব সোহরাব হোসেন বুলবুল,সংশ্লিষ্ট ইউপি সদস্য জনাব শরিফুল ইসলাম, বিদ্যাধর -ব্রাহ্মণ জাটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, জনাব আইউব হোসেন মিয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক, জনাব শাহাদত হোসেন খোকন মিয়া, লেবাজ সোয়েটার ইন্ডাস্ট্রি লিমিটেড এর চেয়ারম্যান,জনাব মোঃ তাজমিনউর রহমান তুহিন,আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক, জনাব মতিউর রহমান শিপলু, আলফাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি, জনাব সোহেল চৌধুরী, সাধারণ সম্পাদক, জনাব হাবিবুর রহমান,আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।পাচুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, জনাব এস এম মিজানুর রহমান বলেন, আমি সব সময়ই অসহায় হতদরিদ্রের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। জনসাধারণকে সহযোগিতা ও সেবা করা আমার অভ্যাসে পরিণত করেছি, পরম করুনাময় আল্লাহ তায়ালার রহমতে আমার বাকি জীবন, আমার উপজেলার জনগণের সেবায় ও কল্যানে কাটাতে চাই, আমার এ ধরনের সাহায্য সহযোগিতা চলমান থাকবে, আমি অসুস্থ থাকার জন্য আপনাদের কাছে আসতে দেরি করে ফেলেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে তিনি সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page