২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার দীর্ঘ পাঁচ বছর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়াম চূড়ান্ত চল্লিশের পর উচ্চতা কেন কমে? সতর্ক হওয়া জরুরি কখন বিয়ের আমন্ত্রণপত্রে মিমির পোষ্য, নেটপাড়ায় জল্পনা তুঙ্গে পাবিপ্রবিতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ, হল সভাপতি ছুরিকাহত সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন কার্লোস আলকারাজ শরিকদের সঙ্গে দূরত্ব কমিয়ে রাজনৈতিক ঐক্য ফেরাতে চায় বিএনপি দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা
আন্তর্জাতিক:
বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা
     
             

পেকুয়ায় ছাত্রদলের স্বাগত মিছিলে গুলি ও হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জালাল উদ্দিন,পেকুয়া>>> কক্সবাজারের পেকুয়ায় উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির স্বাগত মিছিলে হামলা, গুলি ও ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় পেকুয়া-চকরিয়ার সাবেক এমপি জাফর আলম,পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক, টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী,রাজাখালীর সাবেক ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুর,মগনামার সাবেক ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম,ছাত্রলীগের সাবেক সভাপতি কফিল উদ্দিন বাহাদুর যুবলীগ নেতা আজম উদ্দিন,আনসারুল ইসলাম টিপুসহ আওয়ামী লীগের ৩৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।মামলায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরো ৫০/৬০ জনকে।গত (২৯অক্টোবর) মঙ্গলবার উপজেলা ছাত্রদলের আহবায়ক এম ফরহাদ হোছাইন বাদী হয়ে পেকুয়া থানায় মামলা রুজু করেন।মামলায় তিনি উল্লেখ করেন বিগত ২০২১ সালের ১১ সেপ্টেম্বর বিকেলে নব-ঘোষিত উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির স্বাগত মিছিলে নেতাকর্মীদের উপর অতর্কিত গুলি বর্ষণ,মারধর ও ককটেল বোমা নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।হামলায় ছাত্রদল নেতা কামরুজ্জামান সাঈদী,আবু তৈয়ব,এরশাদুল আলম,রেজাউল করিম মানিক,তামিম হোছাইন ও মোহাম্মদ রাজুসহ আরো অনেকে গুরুতর আহত হন।সে সময়ে আওয়ামী লীগ সরকারের নেতাদের প্রভাবে এই ঘটনায় মামলা নেয়নি পুলিশ। অবশেষে গত মঙ্গলবার ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোছাইন বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দারের করেন।
মামলার বাদী উপজেলা ছাত্রদলের আহবায়ক এম, ফরহাদ হোছাইন বলেন,স্বৈরাচার সরকারের আমলে আমরা সুষ্ঠুভাবে একটি মিছিলও করতে পারিনি।তিনি আরো বলেন,উপজেলা ছাত্রদলের স্বাগত মিছিলে পেকুয়া বাজারে সাবেক এমপি জাফরের নেতৃত্বে আমাদের মিছিলে ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষণ করা হয়।এতে আমিসহ আমার ছাত্রদলের অংসখ্য নেতাকর্মী আহত হন।থানায় তখন ফ্যাসিবাদের প্রেতাত্মারা বসে ছিল বলে আমরা মামলাও করতে পারিনি এবং ন্যায় বিচারও পাইনি।আমি আশা করি নতুন বাংলাদেশে আমরা ন্যায় বিচার পাবো।পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন,হামলা,গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা রুজু হয়েছে।আসামীদের ধরতে অভিযান চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page