৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

পাহাড়ি নদীতে লাফ দিয়ে গোসল করার সময়ে এক শিক্ষার্থীর মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ জুয়েল রানা কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি>>> নেত্রকোনার কলমাকান্দার গণেশ্বরী নদীতে লাফ দিয়ে গোসল করার সময় চব্বিশ বছর বয়সী স্বাক্ষর মজুমদার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার সীমান্তবর্তী লেংগুরা ইউনিয়নের পাহাড়ি গনেশ্বরী নদীতে রাবার ড্যামে এ দুর্ঘটনা ঘটে।মৃত শিক্ষার্থী স্বাক্ষর মজুমদার ময়মনসিংহ শহরের কৃষ্টপুর মদিনা মসজিদ নামক এলাকার বাচ্চু মজুমদারের পুত্র।ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অনার্সে অধ্যায়নরত শিক্ষার্থী।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,ময়মনসিংহ এলাকা থেকে শাহরিয়ার আলম অন্ত,মো. সানি মিয়া,রবিনুর রহমান রবিন,স্বাক্ষর মজুমদার পাহাড়ি এলাকা দেখার জন্য কলমাকান্দায় রাব্বি নামে এক বন্ধুর বাসায় বেড়াতে আসে গত বুধবার রাতে।পরে রাব্বি সকালে পৃথক পৃথক মোটরসাইকেল যোগে তাদেরকে নিয়ে উপজেলার সীমান্তবর্তী এলাকায় ঘুরতে বের হন।ঘোরাঘুরি একপর্যায়ে অতিরিক্ত গরমে ক্লান্ত হয়ে পড়েন তারা।পরে একটু স্বস্তির জন্য লেঙ্গুরা বাজার সংলগ্ন রাবার ড্যামে গোসল করছিল সবাই।লাফালাফি করে গোসল করার সময় বুকের মধ্যে পানিতে বারি লেগে নিঃশ্বাস আটকে সবার অজান্তে পানিতে তলিয়ে যায় স্বাক্ষর মজুমদার।এসময় তা দেখে গোসল করতে আসা নাম না জানা স্থানীয় এক যুবক ওই শিক্ষার্থীর সাথে থাকা বন্ধুদের বলেন,আপনাদের সাথে এক লোক পানিতে তলিয়ে গেছে।পরে স্থানীয়রাসহ অনেক খোঁজাখুঁজির পর স্বাক্ষর মজুমদারকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জয়ত্রী দেবনাথ পূরবী মৃত ঘোষণা করেন।এবিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন,খবর পেয়ে হাসপাতাল থেকে স্বাক্ষর মজুমদারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page