২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

পাবনায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হস্তান্তর ৫ অক্টোবর ভার্চুয়ালি যোগ দেবেন পুতিন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়াম আগামী ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় ইউরেনিয়াম হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। ইউরেনিয়াম হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।ঈশ্বরদী উপজেলা পরিষদ আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির প্রমুখ।সংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম সেপ্টেম্বরের শেষে দিকে এ প্রকল্পের পারমাণবিক জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়ামের প্রথম চালান দেশে আনার প্রস্তুতি নিয়েছে। বিমানযোগে রাশিয়া থেকে দেশে আনার পর এ জ্বালানি প্রকল্প এলাকায় আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে হস্তান্তর করা হবে।ইউরেনিয়াম বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে কঠোর নিরাপত্তায় পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্পে আনা হবে। সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা এ নিরাপত্তার দায়িত্বে থাকবে।এক লাখ ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের বেশিরভাগ অর্থই ঋণ সহায়তা হিসেবে দিচ্ছে রাশিয়া। রূপপুর পারমাণবিক প্রকল্পে দুটি ইউনিটের কাজ চলছে। প্রথম ইউনিট ২০২৪ সালে ও দ্বিতীয় ইউনিট ২০২৫ সালে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ
খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প
পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন
তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল
কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪
সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

You cannot copy content of this page