২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি

পশ্চিম রেলের সদর দপ্তরে কন্ট্রোলার অব স্টোরসের (সিওএস) কার্যালয়ে বকেয়া বিল ছাড়কে কেন্দ্র করে ঠিকাদারদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। স্থানীয় তিন ঠিকাদারকে আগে বিল দেওয়ার দাবিতে অন্য ঠিকাদারদের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে।সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ২০-২৫ জন ঠিকাদার সিওএস কার্যালয়ে গিয়ে বকেয়া বিল ছাড়ের দাবি জানান। এ সময় স্থানীয় ঠিকাদার মঞ্জুর হোসেন ভুটান, মাহফুজ আলম আপেল ও শরিফুল ইসলাম নিজেদের বিল আগে ছাড় করার জন্য চাপ দেন বলে অভিযোগ রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, তিন দিন আগে ঠিকাদারদের বকেয়া বিল পরিশোধের জন্য সিওএস কার্যালয়ে সাড়ে চার কোটি টাকা বরাদ্দ আসে। কাজের ক্রমানুসারে ঠিকাদারদের বিল পরিশোধের নিয়ম থাকলেও বরাদ্দের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম। এ কারণে ছোট অঙ্কের বিলগুলো আগে পরিশোধের উদ্যোগ নেন কন্ট্রোলার অব স্টোরস নাহিদ হোসেন। এতে আপত্তি জানান ওই তিন ঠিকাদার।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে ঠিকাদাররা বিলের জন্য সিওএস কার্যালয়ে জড়ো হন। একপর্যায়ে ভুটান, আপেল ও শরিফুল নিজেদের বিল আগে দেওয়ার জন্য চাপ দেন। তারা একটি তালিকা অনুযায়ী বিল ছাড়ের দাবি জানান। এ নিয়ে অন্য ঠিকাদারদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা ও পরে হাতাহাতি হয়।তবে মাহফুজ আলম আপেল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বকেয়া বিলের চার ভাগের মধ্যে মাত্র এক ভাগ এসেছে। অনেকেরই বিল আটকে আছে। আমরা আগে বিল চাইনি। স্থানীয় হওয়ার কারণে চাপ সৃষ্টির অভিযোগও সঠিক নয়। সব ঠিকাদার একসঙ্গে বিল চাইছিলেন। এ কারণে দু-একটি কথা হয়েছে। এর বেশি কিছু না।’পশ্চিম রেলের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মেদ হোসেন মাসুম বলেন, ‘ঠিকাদারদের মধ্যে হাতাহাতি হয়েছে কিনা জানা নেই। তবে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে, এটা শুনেছি।’কন্ট্রোলার অব স্টোরস নাহিদ হোসেন বলেন, ‘বরাদ্দ এলে আগে বিল পাওয়ার জন্য ঠিকাদাররা চেষ্টা করেন। এটা নিয়েই একটু ঝামেলা হয়েছিল। ঘটনা বেশি বড় নয়।’স্থানীয় তিন ঠিকাদারকে আগে বিল দেওয়ার চাপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের বিল আগে দেওয়ার জন্য বলছিলেন। তবে কোনো তালিকা এনেছিল কি না মনে নেই।রাজশাহী রেলওয়ে থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘটনাটি সোমবার বিকালের। তবে তিনি ওইদিন সন্ধ্যায় থানায় যোগ দিয়েছেন। এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

You cannot copy content of this page