১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ চাটখিলে জমি বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কাটা ও হুমকির অভিযোগ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

পরিচয় বদলে ২০ বছর আত্মগোপন, অবশেষে ধরা পড়লেন ১৭ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত আনোয়ার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> নাম বদলে দীর্ঘ দুই দশক ফেরারি জীবন কাটিয়েও শেষ রক্ষা হলো না আনোয়ার হোসেন নামের এক সাজাপ্রাপ্ত আসামির। ১৭ বছরের কারাদণ্ড এড়াতে পরিচয় গোপন করে নাম পাল্টেছিলেন, তৈরি করেছিলেন ভুয়া জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স। তবে পুলিশের তৎপরতায় দীর্ঘ ২০ বছর পর তাকে ধরা পড়তে হলো আইনের জালে।গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের পুকুরজনা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ২০০৭ সালে ময়মনসিংহের ত্রিশাল থানায় তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে ওই মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।সাজার রায় ঘোষণার পর থেকেই আনোয়ার হোসেন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। ধরাছোঁয়ার বাইরে থাকতে তিনি পটুয়াখালী থেকে পালিয়ে রাজধানী ঢাকায় আশ্রয় নেন। সেখানে নিজের আসল পরিচয় সম্পূর্ণ মুছে ফেলে ‘রেজাউর রহমান রেজা’ নাম ধারণ করেন।নিজের নতুন পরিচয়কে বিশ্বাসযোগ্য করতে তিনি জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন। ভুয়া নামে সংগ্রহ করেছিলেন জাতীয় পরিচয়পত্র এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স। এই পরিচয় ব্যবহার করেই তিনি গত ২০ বছর ধরে ঢাকায় বাস ও বিভিন্ন গণপরিবহন চালিয়ে আসছিলেন।দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে থাকলেও সম্প্রতি পটুয়াখালী সদর থানা পুলিশ তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে।পটুয়াখালী সদর থানা সূত্রে জানা গেছে, ২০ বছর ধরে পালিয়ে থেকেও অপরাধের দায় থেকে বাঁচতে পারেননি আনোয়ার। গ্রেপ্তারের পর তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পটুয়াখালী জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার
নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

You cannot copy content of this page