৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

পহেলা বৈশাখ দিয়েছে দোলা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী

বাংলা নববর্ষের নতুন দিগন্তে
সূর্যের হাসিতে গোধূলির আলো
আজকে তোমার মন হোক ভালো
তুমি আমার জীবনের এক আলো।

তুমি আমি মিলেমিশে চলি
একবার হয়ে যাক জুটি
পূর্ব দিকে উঠবে নতুন রবি
আসবে নিয়ে বন্ধনের গান।

আজকে বাংলা শুভ নববর্ষ
বাঙালির সাজে সাজবো দুজনা
মুছে যাক ক্লান্তি ফিরবে প্রান
একবার দুটি আত্মার হোক স্নান।

বিদায় বছরের জীর্ণতা হতাশা গ্লানি
নতুন করে নবজীবন শুরু করি
মানবিক মর্যাদা সম্পুর্ন মানুষ হিসেবে
নিজকে সমৃদ্ধি করে গড়ে তুলি।

পাপের মূর্চ্ছনা থেকে মুক্ত হোক সমাজ
এসো ঐক্যবদ্ধ হয়ে করি ভালো কাজ
সমাজের অন্ধকার করবো দূর
এই হোক মোদের অঙ্গীকারের সূর।

খুশির রং পৃথিবীর বুকে ছড়িয়ে যাক
এসেছে বছর ঘুরে পহেলা বৈশাখ
মনের দুঃখ গুলো ধুয়ে হোক সাফ
অতীতের ভুল গুলো করে দিও মাফ।

এমন কাজে যুক্ত হবো না যাতে হয় পাপ
তোমার প্রেমে যেনো করতে পারি লাভ
তোমাকে কখনো যাবে না ভোলা
পহেলা বৈশাখ দিয়েছে দোলা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page