১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রেক্ষাপট: হরমুজ নিয়ে ইরান-ওমান সমঝোতা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সহজ হবে: কাতার শাহজালাল বিমানবন্দরে ১১ বছর ধরে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রিতে জটিলতা কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু নায়ক ফারুকের জন্মদিনে স্মরণ: ববিতা ও কবরীর সঙ্গে তার জনপ্রিয় সিনেমার গানগুলো দিল্লি প্রিমিয়ার লিগে মর্মান্তিক দুর্ঘটনা: বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ ১১ দলের ঢাকা-চট্টগ্রামে লংমার্চ সফল করতে জামায়াত চট্টগ্রাম অঞ্চলের প্রস্তুতি বৈঠক রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ -এর দাফন সম্পন্ন সুনামগঞ্জ সদর উপজেলায় আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা পিএসসি চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেমের পদত্যাগ: নেপথ্যের কারণ ও নানা আলোচনা বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা: বাদ ওয়েদারাল্ড, ফিরলেন রেনস
আন্তর্জাতিক:
কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি
     
             

নিউজিল্যান্ড খেলোয়াড়দের বাবা-মা-স্ত্রী-সন্তানরা এবার বিশ্বকাপ দল ঘোষণা করলো

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিনোদন ডেক্স 

এক অভিনব উপায়ে আগামী ওয়ানডে বিশ^কাপের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট দলের ১৫ সদস্যের নাম ঘোষনা করলো সেদেশের ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ সময় আজ ভোরে নিজেদের ওয়েবসাইটে বিশ^কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করা পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম রিলসে বিশ^কাপ নিয়ে একটি ভিডিও পোষ্ট করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। ভিডিওতে দেখা যাচ্ছে, যারা বিশ^কাপ দলে সুযোগ পেয়েছেন তাদের বাবা অথবা মা, স্ত্রী ও সন্তানরা ঐ খেলোয়াড়ের নাম, ক্যাপ বা জার্সি নম্বর ঘোষনা করছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।রিলস ভিডিওতে শুরুতেই উইলিয়ামসনের নাম ঘোষনা করেন তার স্ত্রী ও সন্তান। উইলিয়ামসনের চার বয়সী মেয়ে ম্যাগি বলছেন, ‘১৬১ নম্বর, আমার বাবা উইলিয়ামসন।’
লিগামেন্টের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হলেও অধিনায়ক কেন উইলিয়ামসনকে রেখেই বিশ^কাপ দল ঘোষনা করেছে এনজেডসি। আগেই ঘোষনা করা হয়েছিলো, বিশ^কাপে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচে খেলতে পারবেন না উইলিয়ামসন। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিবেন সহ-অধিনায়ক টম লাথাম।দলে সুযোগ হয়নি দুই পেসার কাইল জেমিসন-এডাম মিলনে ও ব্যাটার ফিন অ্যালেনের। বিশ^কাপ দলে রাখা হয়েছে জেমস নিশাম ও উইল ইয়ংয়ের। অ্যালেনের জায়গায় সুযোগ হয়েছে ইয়ংয়ের। নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকার পরও দলে রাখা হয়েছে পেসার ট্রেন্ট বোল্ট ও নিশামকে।পেস অ্যাটাকে জেনুইন চার পেসার রেখেছে নিউজিল্যান্ড। বোল্টের সাথে থাকছেন টিম সাউদি, লুকি ফার্গুসন ও ম্যাট হেনরি। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন ড্যারিল মিচেল ও নিশাম।ভারতের উইকেটের কথা মাথায় রেখে তিন স্পিনার নিয়ে দল সাজিয়েছে নিউজিল্যান্ড। মিচেল স্যান্টনারের সাথে থাকছেন ইশ সোধি ও তরুন রাচিন রবীন্দ্র। অ্যাকিলিস ইনজুরির কারনে বিশ^কাপ দলে সুযোগ হয়নি স্পিন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের। তাতেই কপাল খুলেছে নিশামের।এই নিয়ে চতুর্থবারের মত বিশ^কাপ খেলবেন উইলিয়ামসন ও সাউদি। প্রথমবারের মতো বিশ^কাপ মঞ্চ মাতাবেন মার্ক চাপমান, ডেভন কনওয়ে, মিচেল, গ্লেন ফিলিপস, রবীন্দ্র ও ইয়ং।আগামী ২৮ অক্টোবরের মধ্যে ঘোষিত বিশ^কাপ দলে পরিবর্তনের সুযোগ রেখেছে আইসিসি। ঘোষিত দলে পরিবর্তন আনতে হলে অনুমোদন লাগবে আইসিসির।৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ^কাপ। উদ্বোধনী ম্যাচে বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ২০১৯ সালের বিশ^কাপের ফাইনালে খেলেছিলো ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।বিশ^কাপের জন্য নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও উইল ইয়ং।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page