২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

নাহিদের বোলিং নৈপুন্যে জয় দিয়ে বিপিএল শুরু খুলনার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিনোদন ডেক্স 

স্পিনার নাহিদুল ইসলামের বোলিং নৈপুন্যে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসর শুরু করলো খুলনা টাইগার্স। আজ নিজেদের প্রথম ম্যাচে খুলনা ৪ উইকেটে হারিয়েছে চট্টগ্রামকে। ৪ ওভারে ১২ রানে ৪ উইকেট নেন নাহিদুল। প্রথম ম্যাচে জয় পেলেও, নিজেদের দ্বিতীয় ম্যাচে হারতে হলো চট্টগ্রামকে।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়। বল হাতে নিয়ে ৩২ রানে চট্টগ্রামের তিন উইকেট তুলে নেন খুলনার নাহিদ। শ্রীলংকার আবিস্কা ফার্নান্দোকে ৮, তানজিদ হাসানকে ১৯ ও ইমরানুজ্জামানকে খালি হাতে বিদায় করেন নাহিদ।পাওয়ার প্লেতে ৩ উইকেট হারানোর পর জুটি গড়ার চেষ্টা করেন গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ জয়ী ৬৮ বলে অবিচ্ছিন্ন ১২১ রান যোগ করা শাহাদাত হোসেন ও আফগানিস্তানের নজিবুল্লাহ জাদরান। কিন্তু এবার ২২ রান যোগ হবার পর স্পিনার নাসুম আহমেদের শিকার হন ৬ রান করা শাহাদাত।নজিবুল্লাজকে (২৪ ) নিজের চতুর্থ শিকার বানান নাহিদ। এতে ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে চট্টগ্রাম। সেই চাপ কাটিয়ে উঠতে না পারলেও শেষ দিকে শহিদুল ইসলামের ব্যাটিং দৃঢ়তায় সব উইকেট হারিয়ে এক বল বাকি থাকতে ১২১ রান পর্যন্ত যেতে পারে গতকাল সিলেটের বিপক্ষে ১৭৮ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়া চট্টগ্রাম।৪টি চার ও ১টি ছক্কায় ৩১ বলে দলের পক্ষে ক্যারিয়ার সেরা সর্বোচ্চ ৪০ রান করেন পেস বোলার শহিদুল।১২ রানে ৪ উইকেট নিয়ে খুলনার সেরা বোলার নাহিদুল। টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার ইনিংসে ৪ উইকেট নিলেন তিনি। এছাড়াও পাকিস্তানের ফাহিম আশরাফ ৩টি ও ওয়েস্ট ইন্ডিজের ওশানে থমাস ২ উইকেট নেন।১২২ রানের টার্গেটে ভালো শুরু পায়নি খুলনা। ৩২ রানে ৩ উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে ৫১ বলে ৪৬ রানের জুটি গড়ে খুলনাকে খেলায় ফেরান আফিফ হোসেন ও মাহমুদুল হাসান জয়। আফিফকে ২৬ রানে শিকার করে জুটি ভাঙেন স্পিনার নিহাদুজ্জামান।এরপর হাবিবুর রহমান সোহান ৩ রানে ফিরলে, ষষ্ঠ উইকেটে ফাহিমকে নিয়ে ২১ বলে ৩০ রান যোগ করে খুলনাকে জয়ের পথে রাখেন জয়। ১৮তম ওভারে শহিদুলের বলে লেগ বিফোর আউট হওয়ার আগে ১টি করে চার-ছক্কায় ৪৪ বলে ৩৯ রান করেন জয়।জয় যখন ফিরেন তখন জিততে ১৪ বলে ৮ রান দরকার ছিলো খুলনার। সপ্তম উইকেটে খুলনার জয় নিশ্চিত করেন ফাহিম ও নাহিদুল। ৮ বলে ৩টি চারে ফাহিম ১৫ ও নাহিদুল ২ রানে অপরাজিত থাকেন। চট্টগ্রামের আল আমিন ও শহিদুল ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১২১/১০, ১৯.৫ ওভার (শহিদুল ৪০, নাজিবুল্লাহ ২৪, নাহিদুল ৪/১২)।
খুলনা টাইগার্স : ১২২/৬, ১৮.২ ওভার (জয় ৩৯, আফিফ ২৬, শহিদুল ২/২৬)।
ফল : খুলনা টাইগার্স ৪ উইকেটে জয়ী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ
খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প
পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন
তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল
কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪
সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

You cannot copy content of this page