৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

তারাকান্দায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি প্রধান শিক্ষকের ঘটনা তদন্তে কমিটি গঠন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিশেষ প্রতিনিধি  আশরাফুল আলম নিপু>>>ময়মনসিংহের তারাকান্দায় ২১ ফেব্রুয়ারিতে স্কুলে প্রধান শিক্ষকের হাতে সপ্তম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থী-অভিভাবকরা। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহমিদা সুলতানা।বুধবার (২৮ ফ্রেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিবাবকরা।পরে দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বাতেনকে প্রধান করে উপজেলা কৃষি অফিসার অরুণিমা কাঞ্চি সুপ্রভা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলমসহ তিনজনকে নিয়ে তদন্ত কমিটি গঠন করেন।সূত্র জানায়,গত ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা শেষে প্রধান শিক্ষক আব্দুল বারেক মিয়া বেলা ১১টার দিকে ওই ছাত্রীকে তার কক্ষে দেখা করতে বলেন।পরে শিক্ষকের কথা মতো ওই ছাত্রী তার সঙ্গে দেখা করতে যায়।এসময় ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে ছাত্রীর শরীরে বিভিন্ন স্পর্শকত স্থানে হাত দেয়।এসময় ছাত্রী কোনোমতে তার হাত থেকে রক্ষা পেয়ে বাড়িতে চলে যান।বাড়িতে গিয়ে তার মায়ের কাছে বিস্তারিত খুলে বলেন। পরে তার বাবা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নাঈমুর রহমান উজ্জ্বলকে বিষয়টি জানান।এমতাবস্থায় বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রধান শিক্ষক আব্দুল বারেক মিয়াকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেন। পরে ম্যানেজিং কমিটির সভাপতির আশ্বাসে শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ থেকে সরে আসেন।ভুক্তভোগী ছাত্রীর বাবা (ছায়েদুল ইসলাম) বলেন, আমি ওই শিক্ষকের কঠিন শাস্তি চাই। তবে আপাতত মামলা করবো না।এ বিষয়ে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারেক মিয়ার নম্বরে একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি। তবে প্রধান শিক্ষকের শ্বশুরবাড়ি এ এলাকা হওয়াতে বিভিন্নভাবে বিষয়টি ম্যানেজ করার প্রক্রিয়া চলছে। এলাকার দু-একজন প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে কাজ করছে।স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নাঈমুর রহমান উজ্জ্বল বলেন, বিষয়টি আমাকে আগেই ওই ছাত্রীর বাবা জানিয়েছেন। তবে বিষয়টি জানাজানি হলে আমি আমার ম্যানেজিং কমিটিকে নিয়ে আলোচনা করার পূর্বেই প্রাক্তন শিক্ষার্থী বর্তমান শিক্ষার্থী ও এলাকার অভিভাবকদের মধ্যে বিশাল ক্ষুবের সৃষ্টি হয় এতে তারা বিক্ষোভ করেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে তিনি সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।এ বিষয়ে ফাহমিদা সুলতানা বাংলাদেশ সংবাদ প্রতিদিন কে বলেন, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং শিগগির তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে প্রধান শিক্ষকের দোষ প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page