৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

তামিমের ‘৩৫’ ও ‘৬’–এর অপেক্ষা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে একসঙ্গে খেলছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। বাংলাদেশের অভিজ্ঞ দুই ক্রিকেটারের সামনে এখন বিপিএলের অনন্য এক মাইলফলক ছোঁয়ার হাতছানি, যেখানে কারও পা পড়েনি এখনো।

তামিম, মুশফিক দুজনকেই ডাকছে বিপিএলে প্রথম তিন হাজার রানের মাইলফলক। যেখানে পৌঁছাতে তামিমের দরকার ৩৫ রান, মুশফিকের ৯২ রান। আজ সন্ধ্যায় ফরচুন বরিশাল–খুলনা টাইগার্স ম্যাচই হয়তো পেয়ে যেতে পারে বিপিএলের প্রথম তিন হাজার রান করা ব্যাটসম্যান।

বিপিএলে তামিম, মুশফিকের রানের লড়াইটা অবশ্য নতুন কিছু নয়। ২০১৬ আসরে বিপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে হাজার রানের ঘরে ঢোকেন মুশফিক। এরপর একই মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ। তামিম ছিলেন এক হাজার রান ছোঁয়া তৃতীয় ব্যাটসম্যান।

 

বিপিএলে তিন হাজার রানের অপেক্ষায় তামিম ইকবাল

বিপিএলে তিন হাজার রানের অপেক্ষায় তামিম ইকবালপ্রথম আলো

তবে ২০১৯ আসরে মুশফিককে পেছনে ফেলে তামিমই প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এবার লড়াইটা তাঁদের তিন হাজার রানের। এখন পর্যন্ত বিপিএলে ৯০ ম্যাচের ৮৯ ইনিংসে ব্যাটিং করে ২৯৬৫ রান তুলেছেন তামিম। ১২২.৮২ স্ট্রাইক রেটে তোলা এই রানের মধ্যে আছে ২৫টি অর্ধশতক ও ২টি শতক। আর মুশফিক ১১২ ম্যাচের ১০৬টিতে ব্যাট করে ১৩২.৯০ স্ট্রাইক রেটে তুলেছেন ২৯০৮ রান। এই উইকেটকিপার–ব্যাটসম্যান অবশ্য ১৮টি অর্ধশতকের কোনোটিকেই তিন অঙ্কে নিতে পারেননি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page