১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই আমানত ফেরত চান ৫ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক চট্টগ্রামে বিক্ষোভ
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

ডিমলায় আাশার উদ্যোগে ৩ দিন ব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জসিম উদ্দিন নাগর,নীলফামারী প্রতিনিধি>>> নীলফামারীর ডিমলায় ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান এনজিও আশা’র উদ্যোগে ৩ দিনের ফ্রি-মেডিকেল ক্যাম্পের উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন বয়সের অসহায়, দরিদ্র এবং নিম্ন আয়ের ১৫ শতাধিক রুগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও চিকিৎসা প্রয়োজনীয় সামগ্রী প্রদান করছে ।সোমবার (১২ই জুন) সকাল ৯টায় সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সফিকুল হক চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডিমলা সদর ইউনিয়নের আশা অফিস কার্যালয়ের সম্মুখে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। চিকিৎসা সামগ্রী বিতরণের মধ্যে ছিল লাম্বার করসেট, হুইল চেয়ার, নি-ক্যাপ, সারভাইকার কলার, ওভারহেডপুলি, সোল্ডার-স্লিং, টেনিস এলবো, রিষ্টবেল্ট ইত্যাদি। সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, ওসি (তদন্ত) মো. আব্দুর রহিম, সদস্য জেলা পরিষদ মো. ফেরদৌস পারভেজ সরকার, সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার দিনাজপুর ডিভিশন এস. এম. বেলাল হোসেন, ডিমলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জসিম উদ্দিন নাগর, সহসভাপতি ময়েন কবীর প্রমুখ।সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ডাঃ মো. আব্দুর রহমানের নেতৃত্বে ১৩ সদস্যের মেডিকেল টিমের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের ফিজিওথেরাপি সেবা সামগ্রী বিতরণ করা হয়। এ ফ্রি-মেডিকেল ক্যাম্প চলবে সোমবার, মঙ্গলবার,ও বুধবার পর্যন্ত ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page