৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

টপ অর্ডারদের ব্যর্থতায় হেরেছি : সাকিব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিনোদন ডেক্স 

এশিযা কাপ সুপার ফোর পর্বে গতরাতে শ্রীলংকার কাছে পরাজয়ের জন্য টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতাকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টানা দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় গতরাতে এশিয়া কাপ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে ২১ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই হারে এশিয়া কাপের ফাইনাল খেলার আশা বলতে গেলে শেষ হয়ে গেছে টাইগারদের। এমন হারের জন্য দলের টপ অর্ডারকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব ।সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। লাহোরের ঐ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১৯৩ রানে গুটিয়ে যায় টাইগাররা। টপ অর্ডারদের ব্যর্থতায় ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিলো বাংলাদেশ। পরবর্তীতে অধিনায়ক সাকিবের ৫৩ ও মুশফিকুর রহিমের ৬৪ রানে দ্রুত গুটিয়ে যাবার হাত থেকে রক্ষা পায় টাইগাররা।কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার। ৫৫ রানের সূচনার পরও ৮৩ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। ছয় নম্বরে নেমে ৮২ রানের লড়াকু ইনিংস খেলেও বাংলাদেশকে হার লজ্জা থেকে রক্ষা করতে পারেননি তাওহিদ হৃদয়। শ্রীলংকার ছুঁড়ে দেয়া ২৫৮ রানের টার্গেটে ২৩৬ রানে অলআউট হয় বাংলাদেশ।টানা দ্বিতীয় হারের জন্য টপ অর্ডারের ব্যর্থতাকে দায়ী করলেন সাকিব। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমি শুরুতে ভেবেছিলাম টস জয়টা ভালো হয়েছে। নিশ্চিতভাবেই আমরা ভালো বোলিং করতে পারিনি। উইকেট বোলিং সহায়ক। কিন্তু আমরা উইকেট নিতে পারিনি, এজন্য কৃতিত্ব দিতে হবে শ্রীলংকাকে। তারপরও আমরা খুব ভালোভাবে লড়াইয়ে ফিরেছিলাম, কিন্তু সাদিরা খুব ভালো খেলেছে।’
তিনি আরও বলেন, ‘লক্ষ্য তাড়া করতে আমাদের ৮০-১০০ রানের জুটি দরকার ছিল। আমাদের টপ-অর্ডারের চার ব্যাটার যথেষ্ট রান করতে পারেনি এবং শুরুতে আমরা ভালো বোলিং করিনি। আমাদের পেসাররা একটু বেশি ব্যয়বহুল ছিলো, কিন্তু তারাই সব উইকেট নিয়েছে, এজন্য কোন অভিযোগ নেই।’দলের পক্ষে ৭টি চার ও ১টি ছক্কায় ৯৭ বলে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন হৃদয়। ৪৪তম ওভারে সপ্তম ব্যাটার হিসেবে আম্পায়ারস কলে লেগ বিফোর আউট হন তিনি। হৃদয় যতক্ষণ উইকেটে ছিলেন, জয়ের আশা ছাড়েনি বাংলাদেশ। কিন্তু তার আউটের পরই স্বপ্ন ভঙ্গ হয় দলের। হৃদয়ের ইনিংসের প্রশংসা করে সাকিব বলেন, ‘হৃদয় খুবই ভালো ব্যাট করেছে। সে এখানে এলপিএল খেলেছে, যা তাকে আত্মবিশ্বাস দিয়েছে। সত্যিই সে খুব ভালো খেলেছে। যদি আরেকটু লম্বা সময় ব্যাট করতে পারতো, কিন্তু সবসময় এমন যদি-কিন্তু থাকবেই। তবে শ্রীলংকা ভালো খেলেছে বলেই তারা জিতেছে।’আগামী ১৫ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন
রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ
চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা
জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page