২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল সুনামগঞ্জের গোধারগাঁও গ্রামে সৎ মা কর্তৃক ৭ বছরের শিশুকে পানিতে ফেলে হত্যা,ঘাতক মা রেজিয়া গ্রেফতার সাতকানিয়ায় মেহফিল রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা ডেঙ্গুর কবলে চট্টগ্রাম, মশার অভয়ারণ্যে পুরো নগরী মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ঘিরে সাতকানিয়ায় মিশ্র প্রতিক্রিয়া বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে বিসিবির ৫০ ওভারের নতুন টুর্নামেন্ট শুরু ২৮ আগস্ট ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল, প্রত্যাশা সুখী-সমৃদ্ধ বাংলাদেশের বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড উল্লম্ফন: নেপথ্যে মার্কিন বন্ডের সুদহার হ্রাস অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে চট্টগ্রামে বাবা-ছেলের কারাদণ্ড
আন্তর্জাতিক:
ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি
     
             

জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত উপজেলা কমপ্লেক্স’র অভ্যন্তরে প্রতিষ্ঠিত বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।২৪ মে বুধবার দুপুর ১২টায় ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমেদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মান উন্নয়নে অতীতের মত জৈন্তাপুর ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের সার্বিক কল্যাণে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর সাইট্রাস গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জুটন চন্দ্র সরকার, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা পল্লি সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হারুন রশিদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: জুলহাস মিয়া, একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, অভিভাবক সদস্য আব্দুল হাই, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হানিফ আহমদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফিজ রফিকুল ইসলাম রায়হান।
উল্লেখ: ডা: কুদরত উল্লাহ শিক্ষা ট্রাষ্টের সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমেদ ট্রাষ্টের পক্ষে সাড়ে ৮লাখ টাকা অনুদান প্রদান করায় বিদ্যালয়ের দ্বিতল ভবন নিমার্ণ করা হচ্ছে। বিগত ২০০৭ সালে ডা: কুদরত উল্লাহ পরিবারের পক্ষ ৪০ লাখ টাকা দিয়ে একটি একাডেমিক শিক্ষা ভবন নিমার্ণ করা হয়েছিল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page