২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

জৈন্তাপুরে স্হানীয় সরকার দিবস ২৩ উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি,সিলেট।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাতীয় স্হানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। ” সেবা ও উন্নতির দক্ষ রূপকার,উন্নয়নে – উদ্ভাবনে স্হানীয় সরকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিনদিনব্যাপি চলবে এই মেলা।১৭ই সেপ্টেম্বর (রবিবার) বেলা ১১ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনের সামনে এসে শেষ হয়।শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। আলোচনা সভা শেষে ফিতা কেটে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সহ উপস্থিত সকলে। এরপর মেলায় অংশ নেয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। আগামী ১৯শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উন্নয়ন মেলা।মেলায় অংশ নেয়া স্টল গুলোর মধ্যে উপজেলা পরিষদ ও সকল ইউনিয়ন পরিষদের স্টল ছাড়াও, জৈন্তাপুর মডেল থানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,মাধ্যমিক শিক্ষা অফিস,প্রাথমিক শিক্ষা অফিস,প্রানী সম্পদ দপ্তর,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সমাজসেবা কার্যালয়, ভুমি অফিস, মহিলা অধিদপ্তর, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ অন্যান্য প্রতিষ্ঠান অংশ নেয়।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ,জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রব, উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, কৃষি কর্মকর্তা শামিমা আক্তার, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগোল ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভুঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো জুলহাস, শাহ মিফতাহুজ্জামান উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শওকত আলি সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব সহ মেলায় অংশ নেয়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ
খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প
পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন
তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল
কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪
সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

You cannot copy content of this page