১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে কোরবানির হাটে ২০ মণ ওজনের “সম্রাট”

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট>>>

আর মাত্র কয়েকদিন পর মুসলিম উম্মাহর ২য় সর্বোচ্চ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহাকে সামনে রেখে এরই মধ্যে সারা দেশের ন্যায় জৈন্তাপুরে জমে উঠেছে গবাদিপশুর হাট। উপজেলার চারটি হাটে জৈন্তাপুর, দরবস্ত, হরিপুর,চিকনাগোল ইতিমধ্যে উঠতে শুরু করেছে বিভিন্ন গ্রাম,ইউনিয়ন থেকে আসা গরু,মহিষ,ভেড়া ও খাঁসি।কেউ কেউ খামারি হিসেবে আবার কেউ পরম যত্নে লালন পালন করে বেড়ে তুলা পশুটিকে নিয়ে তুলছেন হাটে।দিন যত ঘনিয়ে আসছে বিক্রি কিনি তত বাড়ছে।তবে সব কিছু ছাপিয়ে আলোচনায় রয়েছে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিক্রির জন্য প্রস্তুতকৃত গরু ২০ মণ ওজনের সম্রাটকে নিয়ে।উপজেলার ৩ নং চারিকাঠা ইউনিয়নের পূর্ব নয়াখেল গ্রামে ৪০ বিঘা জমির উপর স্হাপিত গ্যালারিয়া এগ্রো ফার্মে বেড়ে ওঠা হলইস্টেইন ফ্রিজিয়ান প্রজাতির এই ষাঁড়। গ্যালারিয়া ফার্মের স্বত্বাধিকারী সাহিদ উদ্দিন জানান, আমাদের খামারে মূলত দুগ্ধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ মুল প্রকল্প।আমাদের খামারে উৎপাদিত দুধ থেকে নিজস্ব প্রতিষ্ঠান “দুধমালাই” এর মিষ্টান্ন তৈরীর কাজে ব্যবহারিত হয়ে থাকে।তিনি জানান সম্রাট মূলত খামারের সিম্যান সংগ্রহ কাজে ব্যবহার হত।এখন খামারে উপযুক্ত ৬/৭ টি ষাঁড় থাকায় সম্রাটকে এই ঈদে বিক্রির জন্য প্রস্তুত করেছি।মূলত নেপিয়ার,পারা,জার্মান ঘাস ছাড়াও ভুট্টার সাইলেজ, ভূষি,সবজি ছিলো সম্রাটের প্রধান খাবার।প্রতিদিন তিনবার গোসল সহ আলাদা করে ফ্যানের নিচে পরম যত্নে বেঁড়ে উঠে সম্রাট। তাছাড়া উপজেলা প্রানীসম্পদ অফিস থেকে নিয়মিত টিকা প্রদান সহ তদারকি করা হয়েছে। এছাড়াও প্রতিদিন খামারের বাহিরে নিয়মিত হাটানো হয় সম্রাটকে।আসন্ন ঈদে আগ্রহী ক্রেতাদের এই গরু ক্রয়ের ইচ্ছা থাকলে চারিকাঠা ইউনিয়নের উত্তর পূর্ব দিকে অবস্হিত গ্যালারিয়া এগ্রো ফার্মে এসে দেখতে হবে এবং ফার্মের স্বত্বাধিকারী মো সাহিদ উদ্দিন গরুটির মূল্য হাঁকছেন ছয় লক্ষ টাকা। তবে আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যেতে পারে বলে জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page