১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত নিয়ন্ত্রণহীন তিন চাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শঙ্কা টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  

মালয়েশিয়া ও চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য নয় দিনের সফরকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে এবং সফরসঙ্গীদের ভিসা সংগ্রহের প্রক্রিয়াও চলমান রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে একটি নোট ভার্বাল পাঠানো হয়েছে। সরকারপ্রধান হিসেবে এটি তারেক রহমানের প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার ঘটনা হতে যাচ্ছে। মূল অধিবেশনের পাশাপাশি তিনি বিভিন্ন সাইডলাইন ইভেন্ট ও আয়োজনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

এবারের অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ৮ সেপ্টেম্বর তার এই দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী সানফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি মতবিনিময় সভায়ও যোগ দেবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চললেও তা এখনো চূড়ান্ত রূপ পায়নি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী শুক্রবার রয়টার্সকে জানিয়েছেন, ভারত সফরের বিষয়ে সরকার এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করেনি। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে এখন জোর প্রস্তুতি চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page