৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায় সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫৪ কোটি১৫ লাখ ৬৩ হাজার টাকার বাজেট ঘোষণা চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ আমানতকারীদের দাবি: বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি ও বিক্ষোভ সাতকানিয়ায় কৃষিতে সরকারি প্রণোদনা কার্যক্রম শুরু বকশিরখীল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন চন্দনাইশে স্কুলছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ: ২ যুবক গ্রেপ্তার নোয়াখালীতে পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চুয়াডাঙ্গায় বালু বোঝাই ট্রাক্টরের চাপায় প্রাণ গেলো শিশুর।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো: সজিব উদ্দিন , চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি >>>

চুয়াডাঙ্গায় বালুবোঝায় ট্রাক্টরের চাকায় পিষ্ঠ হয়ে লামিম হোসেন নামে ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।আজ রোববার (১৮ জুন) সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ( নব গঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন )   উকতো গ্রামের মাঝের পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লামিম হোসেন উকতো গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, লামিম হোসেন সকালে পরিবারের সদস্যদের সঙ্গে পোলিও টিকা কেন্দ্র থেকে পোলিও টিকা খেয়ে বাড়ি ফিরছিল। এ সময় একটি দ্রুত গতির বালুবোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দিলে পড়ে যেয়ে চাকায় পিষ্ঠ হয়। পরিবারে সদস্যরা আহত লামিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ সময় গ্রামের উত্তেজিত জনতা ঘাতক ট্রাক্টরটিসহ মাটিবহন করার কাজে নিয়োজিত ৯টি ট্রাক্টর আটক করে। পরে ঘটনাস্থলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চুয়াডাঙ্গা সদর থানার  ওসি (অফিসার ইনচার্জ) জনাব মাহাব্বুর রহমান জানান, অভিযোগ না থাকায় নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page