২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মানবতা বেঁচে আছে মানসিক দৃষ্টিতে। স্মৃতিতে কাশবনে আসবো ফিরে। পটিয়ায় বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিতার সামনে কন্যার মৃত্যু। ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরি, ৪ চোর গ্রেপ্তার শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার ফরিদপুরের নগরকান্দায় ৩০ বছরেও সংস্কার হয়নি মাটির রাস্তা, দুর্ভোগে ১০ পরিবার সাবেক তথ্যমন্ত্রীর এপিএস ও আ’লীগ নেতা রেজাউল করিম গ্রেপ্তার প্রেসিডেন্ট পুলিশ মেডেল পিপিএম-সেবা পদক পেলেন কক্সবাজারের পুলিশ সুপার রেজিষ্ট্রিশন অধিদপ্তর আইন মন্ত্রনালয় থেকে ভূমি মন্ত্রনালয় এর অধিনে নেওয়া হলে জন দূর্ভোগ বাড়বে
আন্তর্জাতিক:
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা
     
             

চাটখিল ভ্রাম্যমান আদালতে নরমাল ডেলিভারি হাসপাতালের জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃনোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি।।

নোয়াখালীর চাটখিল পৌর শহরের হাসপাতাল ও ডায়াগনেষ্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মে ২ প্রতিষ্ঠান ও ফুটপাতের ৩ দোকানদারকে জরিমানা করা হয়।
গতকাল সোমবার বিকেল ৩ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এই অভিযান পরিচালনা করেন।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, চাটখিল বাজারের নরলাম ডেলিভারি হাসপাতালের বিএমডিসির নন রেজিষ্টার্ড ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদানে দায়ে ১৯৮২ অধ্যাদেশ মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ও ডা: নুর হোসেন পলাশ ডাক্তার না হয়ে চিকিৎসা দেওয়ায় তার চেম্বারে অভিযান চালিয়ে তাকে না পেয়ে তার ব্যানার, ডাক্তারি প্যাড, ভিজিটিং কার্ড জব্দ করে তার ভাই এবং পিতাকে মৌখিক সর্তকতা করা হয়। নোভা ডায়াগনেষ্টিক সেন্টারসহ অন্যান্য প্রতিষ্ঠানকে সর্তক বার্তা দেওয়া হয়। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমানের ফুটপাতে পান দোকান, আনারস দোকান ও ফুসকা দোকান প্রত্যেককে ২ শত টাকা করে অর্থ দন্ড দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান, সকল অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।ভ্রাম্যমান আদালত পরিচালনার কার্যে সহযোগিতা করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শহিদুল ইসলাম নয়ন, স্যানেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম, থানার এএসআই মজিবুল হকসহ পুলিশ সদস্যরা ও উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page