৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের চট্টগ্রামে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি। ঠাকূরগাঁওয়ে কুটির শিল্প উদ্যোতা প্রশিক্ষণ অনুষ্ঠিত। চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের সখিপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তক্তারচালা বাজারের ব্যবসায়ীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন তাঁরা।সোমবার (৫ অক্টোবর) বিকেলে তক্তারচালা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।তক্তারচালা বাজারের বণিক ও সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, রিপন নামে এক ব্যক্তির করা চাঁদাবাজির অভিযোগের কারণে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, অভিযোগটি সঠিক নয়। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরতে হবে।বক্তারা আরও অভিযোগ করেন, ওই ব্যক্তিকে ঘিরে এলাকায় বিভিন্ন সময় মাদকসংক্রান্ত কর্মকাণ্ড, হয়রানি ও বিরোধের অভিযোগ রয়েছে। এসব অভিযোগেরও সুষ্ঠু তদন্ত দাবি করেন তাঁরা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।মানববন্ধনে বক্তারা বলেন, ‘কেউ অপরাধ করে থাকলে তদন্তের মাধ্যমে তা প্রমাণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু নিরীহ ব্যবসায়ী ও সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না।’ তাঁরা চাঁদাবাজির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত সত্য উদ্‌ঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।মানববন্ধনে বক্তব্য দেন হাতীবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ এম জসীম উদ্দিন, তক্তারচালা নতুন বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, হাতীবান্ধা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, তক্তারচালা হোমিও কলেজের প্রতিষ্ঠাতা ডা. এম এ গণি, মির্জাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, ব্যবসায়ী, কবি ও গীতিকার আনিসুর রহমান খান প্রমুখ।মানববন্ধন শেষে বক্তারা সংশ্লিষ্ট অভিযোগের দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page