৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ২১২ টি দল নিয়ে বিশাল “জেলা প্রশাসন ব্যাডমিন্টন টুর্নামেন্ট” উদ্বোধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> জেলা প্রশাসন চট্টগ্রাম এর আয়োজনে এবং রাইফেল ক্লাব চট্টগ্রাম এর সহযোগিতায় আজ ০১/০১/২৪ তারিখ চট্টগ্রাম রাইফেল ক্লাবে “জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্ট” এর শুভ উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এসময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) জনাম তানভীর নাসিফ, চট্টগ্রাম রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মালেক, কোষাধ্যক্ষ ওহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য মো: হোসাইন আল ওসমান, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। এ টুর্নামেন্টে শুধুমাত্র চট্টগ্রামের ২১২ টি দল ৪টি ইভেন্টে অংশগ্রহণ করেছে। ৬দিন ব্যাপী চলবে এই টুর্নামেন্ট। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন পাবে ৫০ হাজার টাকা, রানার আপ ৩০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী পাবে ১০ হাজার টাকা। ৩২ টি বালক দল (অনুর্ধ্ব ১৮), ১২০ টি পুরুষ দল (১৮-৪৫), ২৯ টি প্রবীণ দল (৪৫ উর্ধ্ব) এবং ৩১ টি নারী দল এ টুর্নামেন্টে অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “চট্টগ্রামে এত বড় টুর্নামেন্ট এর আগে হয়নি। সকল উপজেলা এবং জেলা শহরের খেলোয়াড়েরা অংশ নিয়েছে। আমি আয়োজক এবং খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। চট্টগ্রামের বিভিন্ন বয়সের খেলোয়াড়দের জন্য আমরা একটি উডেন ফ্লোরের জিমনেসিয়াম করতে চাই৷ এছাড়া জেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় কালুরঘাট ব্রীজের পাশে একটি ইনডোর স্টেডিয়াম এর কাজ শুরু হয়েছে। এছাড়া আউটডোর শুটিং এর জন্য আমরা চট্টগ্রাম রাইফেল ক্লাবকে ৩ একর জায়গা বরাদ্দ দেব।” এসময় জেলা প্রশাসক আসন্ন ফুল উৎসবে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান।চট্টগ্রাম সিটির স্থানীয় সূত্রে জানা যায়,বর্তমান চট্টগ্রাম জেলা প্রশাসক ,দায়িত্ব পাওয়ার পর,পাল্টে যাচ্ছে জনপদ শিক্ষা সংস্কৃতি খেলাধুলা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যাপক প্রশংসিত হচ্ছেন তিনি ৷আমরা তার কর্মজীবনে আরো অগ্রগতি ও সফলতা কামনা করছি ৷

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস
ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির
চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের
চট্টগ্রামে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত
পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি।

You cannot copy content of this page