৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের চট্টগ্রামে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি। ঠাকূরগাঁওয়ে কুটির শিল্প উদ্যোতা প্রশিক্ষণ অনুষ্ঠিত। চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চকরিয়ায় সন্ত্রাসী হামলায় মা-ছেলে গুরুতর আহত: স্বর্ণালংকার সহ দুই লক্ষ টাকার মালামাল লুট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক, কক্সবাজার।। কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতা জের ধরে একদল সন্ত্রাসী বসত ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালিয়ে মা ও ছেলেকে গুরুতর আহত করেছে বলে জানা গেছে। এ সময় সন্ত্রাসীরা স্বর্ণালংকার সহ প্রায় দুই লক্ষ টাকা মূল্যের বিভিন্ন জিনিস পত্র লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে ১৪ মে সকালে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় ।

ঘটনার বিবরণ ও আহতদের পারিবারিক সূত্রে জানা যায় , গত ১৪ মে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯.০০ ঘটিকার সময় চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাগলিরবিল এলাকার মোহাম্মদ ইলিয়াছের বসতবাড়ীতে পূর্ব শত্রুতা জের ধরে একই এলাকার নুরুল আলমের পুত্র আবদু রশিদ, তৌহিদুল ইসলাম ও আবদুর রশিদের পুত্র মোঃ রায়হান জোর পূর্বক প্রবেশ করে বাড়িঘরে ব্যাপক হামলা ও ভাংচুর চালায়। এসময় সন্ত্রাসীদের বাধা দিলে তারা মোহাম্মদ ইলিয়াছের স্ত্রী রেহেনা আকতার ও তার ছেলে মোঃ রোমান সাগর (১৯) কে ছুরি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে রেহেনা আকতারের ডান কানে থাকা ৩০ হাজার টাকা মূল্যের ২ আনা ওজনের স্বর্ণের দুল ও গলায় থাকা এক লাখ টাকা মূল্যের ৮ আনা ওজনের স্বর্ণের চেইনসহ প্রায় দুই লক্ষ টাকা মূল্যের বিভিন্ন জিনিসপত্র চিনিয়ে নেয়।এসময় তাদের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে তাদেরকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে চকরিয়া ও পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করেন ।
এই ঘটনায় চকরিয়া থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে।।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page