১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা অস্ট্রেলিয়ার মাটিতে ৬ উইকেট শিকারের রহস্য জানালেন হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে ডারউইনে প্রথম টেস্ট: পেসারদের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নময় দিন বাংলাদেশের টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি
আন্তর্জাতিক:
তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়
     
             

চকরিয়ায় শিশু গৃহকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় অবশেষে হত্যা মামলা দায়ের।।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

 

আবদুর রাজ্জাক।।

কক্সবাজারের চকরিয়ার কাকরায় নির্মমভাবে খুন হওয়া মহেশখালীর গৃহকর্মী কিশোরী মিফতাহ হত্যাকান্ডের ঘটনায় ৬ দিন পর অবশেষে চকরিয়া থানায় বাড়ির গৃহকর্তা হারুন ও তার স্ত্রী সোমা আক্তারের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (১৬ মে) রাতে শিশুটির বাবা ছৈয়দ নুর বাদি হয়ে চকরিয়া থানায় এই হত্যা মামলাটি রুজু করেছেন।

মামলায় চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাজিয়ান এলাকার মোহাম্মদ ইসহাক এর ছেলে হারুন ও তার স্ত্রী সোমা আক্তার ছাড়াও আরও দুইজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী সংবাদে সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু মিফতাহ জান্নাত এর বাবা বাদি হয়ে জমা দেওয়া এজাহারটি মঙ্গলবার হত্যা মামলা হিসেবে রুজু করা হয়েছে। তদন্তের জন্য মামলাটি এসআই গোলাম ছরওয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মামলার আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিহত শিশু মিফতাহ জান্নাত (১০) মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামের পশ্চিম পাড়ার ছৈয়দ নুরের মেয়ে । বাবা পেশায় একজন দরিদ্র জেলে এবং মা গৃহিণী। দারিদ্র্যতার কষাঘাতে পড়ে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের হাজিয়ান গ্রামের কামাল হারুনের বাড়িতে শিশু মিফতাহ জান্নাতকে গৃহকর্মীর কাজ করতে দিয়েছিলো তার পরিবার।

নিহত শিশু মিফতার বাবা ছৈয়দ নুর বলেন, দেড় বছর আগে তার মেয়েকে গৃহকর্মীর কাজের জন্য নিয়ে যায় মহেশখালী পৌরসভার সিকদার পাড়া গ্রামের প্রভাবশালী রশিদ বহদ্দারের স্ত্রী হাছিনা আকতার। সেখান থেকে মিফতাহকে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের হাজিয়ান এলাকায় তার মেয়ে (হাছিনা আক্তারের মেয়ে) সোমা আকতারের শ্বশুর বাড়িতে গৃহকর্মীর কাজের জন্য পাঠিয়ে দেন।

মিফতার বাবা আরও জানান, তার মেয়েকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েচে। গত বুধবার (১০ মে) দুপুর ২টার দিকে রশিদ বহদ্দার ফোন দিয়ে আমাকে জানিয়েছেন মিফতাহ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তার মেয়ের শ্বশুরবাড়ি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের হাজিয়ান এলাকায় মারা গেছে।

নিহত শিশু মিফতাহ’র মামা রুস্তম আলী বলেন, ‘চকরিয়া থেকে ঘটনার দিন বিকাল সাড়ে ৫টার দিকে আমাদের পাশের এলাকা হিন্দুপাড়া রাস্তায় অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখি। তখন আমাদের সন্দেহ হয়।’

তখন অ্যাম্বুলেন্স চালক শাহাব উদ্দিনের কাছে জানতে চাইলে সে জানান, চকরিয়ার কাকারা ইউনিয়নের হাজিয়ান এলাকার হারুন মরদেহ পরিবহনের কথা বলে গাড়িটি ভাড়া করে। তার বাড়ি থেকে বিকেল সাড়ে ৩ টায় কাপড় মোড়ানো মরদেহ গাড়িতে তুলে হারুন, একজন মহিলা ও অপর একজন পুরুষসহ মহেশখালীতে আসে।

অ্যাম্বুলেন্স চালক আরও জানান, মহেশখালীর ‘গোরকঘাটা বরুনাঘাট এলাকায় গিয়ে গাড়ি থেকে তারা তিনজনই নেমে যায় এবং ইয়াসিন নামের অপর এক ব্যক্তি গাড়িতে উঠে। পুনরায় হিন্দুপাড়া এসে তিনিও কৌশলে গাড়ি থেকে নেমে পড়ে। এরপর খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন।পরে মহেশখালী থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।নিহতের পরিবার সদস্যরা জানিয়েছেন, সুরতহাল প্রতিবেদন করার সময় শিশুটির পুরো শরীর ঝলসানো দেখা যায়। ধারণা করা হচ্ছে, শিশুটির শরীরে গরম তেল কিংবা গরম পানি ঢালা হয়েছে। মাথার পিছনে কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সেখান থেকে রক্ত ঝরছে। এছাড়াও হাতে পা-সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে।নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, মরদেহের সার্বিক অবস্থা দেখে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।কারণ মরদেহের শরীর ঠান্ডা ছিল এবং আঘাতগুলোও পুরনো মনে হচ্ছে। সম্ভবত শিশুটির মৃত্যুর পর ঘটনা ধামাচাপা দিতে ও মরদেহ গোপন করার জন্য জড়িত ঘাতক চক্র ডিপ ফ্রিজে রেখেছিলেন। ##

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
টোক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু বককর সিদ্দিক কিরণ আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত।
কোটি টাকার সড়কে জলাবদ্ধতা, নিম্নমানের কাজের অভিযোগ—বিল নিয়ে ঠিকাদার-পৌর নির্বাহীর দ্বন্দ্ব

You cannot copy content of this page