১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরবরাহ বাড়লেও কমেনি গ্যাস সংকট: পাম্পগুলোতে দীর্ঘ সারি অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়, উদযাপনের অপেক্ষায় শান্ত ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়: সাফল্যের নেপথ্যের রহস্য জানালেন শান্ত ফ্যাসিবাদ সরকার ছিল সেই সরকারের কোন সঠিক পলিসি ছিল না— শামা ওবায়েদ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশের সব জেলা প্রশাসকের জন্য ভূমি মন্ত্রণালয়ের ১৪ নির্দেশনা পুঠিয়ার রাজ- পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ
আন্তর্জাতিক:
ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত
     
             

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৪

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

গোপালগ‌ঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এন‌সি‌পির) সমা‌বে‌শে হামলার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে পুলিশসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫) ও কোটালীপাড়ার রমজান কাজী (১৮)। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে দিকে গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে রণক্ষেত্রে রূপ নেয় গোপালগঞ্জ। এ ঘটনায় গোপালগঞ্জে ১৪৪ জারি ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসন এ ঘোষণা দেন।

এনসিপি নেতাদের অভিযোগ, ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুরের দিকে শহরের সমাবেশস্থলে তারা হঠাৎ করে মিছিল নিয়ে এসে মঞ্চে চড়াও হয়। এ সময় সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করার পাশাপাশি এনসিপির উপস্থিত নেতাকর্মীদেরও মারধর করে তারা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার কারণে গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তারা জানান, আমাদের গাড়িবহরের একটি অংশ মাদারীপুরের উদ্দেশ্যে যাচ্ছে। তাদের ওপর হামলার আশঙ্কা করছি। গাড়িবহরের অন্য একটি অংশ ছাত্রলীগের হামলার কারণে যেতে পারেনি। তাই পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নিয়েছি।

পরিস্থিতি সামাল দিতে পুলিশকে বাবার বুলেট ও সাউন্ড ছুঁড়তে দেখা গেছে হয়। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এছাড়া বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।

প্রসঙ্গত, রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই পদযাত্রার কর্মসূচি হিসেবে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপি সমাবেশ মঞ্চে হামলা চালায় স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করেন এবং উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সরবরাহ বাড়লেও কমেনি গ্যাস সংকট: পাম্পগুলোতে দীর্ঘ সারি
উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ
উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা সরকারের
দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ
বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

You cannot copy content of this page