১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কুড়িগ্রামে শিশু হত্যা মামলার প্রধান আসামি- ১১বছর পর গাজীপুরে গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামে শিশু চম্পা হত্যা মামলার প্রধান আসামি মিন্টু বসুনিয়া ও স্ত্রী মোর্শেদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাত ২টার দিকে গাজীপুরের বড়বাড়ি জয় বাংলা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দম্পতির বাড়ি উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের গনকপাড়া গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালে উলিপুরের দলদলিয়া ইউনিয়নের গনকপাড়া গ্রামে আশরাফ ডাক্তারের পুকুরে মিন্টু বসুনিয়া ও তার বড় ভাই মো. চাঁদ মিয়াসহ কয়েকজন কাজে যান। তখন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বজরুল এর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়, পরে মারামারি। এতে বজরুল গুরুত্ব অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বজরুল মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এ ঘটনা ধামাচাপা দিতে ও প্রতিপক্ষকে ফাঁসাতে মিন্টু বসুনিয়া ও তার স্ত্রী মোর্শেদা বেগম আপন ভাতিজি চম্পাকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং বাড়ির পাশে বাঁশ বাগানে মরদেহ ফেলে দেন। আসামি মিন্টু নিজেই বাঁশ বাগান থেকে চম্পার মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় বজরুলের বিরুদ্ধে মামলা হয়।
এর পর উলিপুর থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মো. জাকির উল ইসলাম চৌধুরী তদন্তের দায়িত্ব পান। তদন্তের একপর্যায়ে বাদীর আপন ভাই মিন্টুকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে ভাতিজিকে হত্যার স্বীকার করেন। তখন মিন্টু ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আত্মগোপন করেন তারা। ১১ বছর পর বুধবার তাদের গ্রেপ্তার করে পুলিশ।কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, এটি একটি চাঞ্চল্যকর ও হৃদয় বিদারক ঘটনা। আসামী প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছে। অপরাধী যতই চতুরতা অবলম্বন করুক না কেনো একদিন না একদিন তাকে আইনের আওতায় আসতেই হবে, যার প্রমান সরূপ ২০১৩ সালের শিশু হত্যা মামলার মূলহোতা দম্পতিকে ১১ বছর পলাতক থাকার পর গ্রেফতার করলো উলিপুর থানা পুলিশ যা সম্ভব হয়েছে সুষ্ঠু পুলিশি তদন্তের মাধ্যমে। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page