১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরওয়ার কামাল কক্সবাজার ১ আগষ্ট >>> ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।তিনি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে ইসলামাবাদ রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।তিনি ১ আগস্ট (শনিবার) দুপুর ১২টার দিকে ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শন করেন। স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের দাবির প্রেক্ষিতে তিনি এ আশ্বাস দেন।পরিদর্শনকালে জাতীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, রেলওয়ে সিআরবি চট্টগ্রাম মহাব্যবস্থাপক (পূর্ব) মোঃ সুবক্তগীন, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা, ইসলামাবাদ স্টেশন মাষ্টার মো: আবদুল কাইয়ুম,আতিকুর রহমান,ঈদগাঁও উপজেলা যুব দলের আহবায়ক কামাল হোসেন, সাবেক মেম্বার মোজাম্মেল হক, বিএনপি নেতা জানে আলম, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মো: নোমানসহ বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বৃন্দ।পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য,উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে স্টেশন মাস্টারদের ঘন্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রাত্রিকালীন পুলিশি নিরাপত্তার ব্যবস্থার আশ্বাস দেন ইউএনও।উল্লেখ যে, গত ২ জুন রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্টেশনের অপারেশনাল কার্যক্রম ও ট্রেনের যাত্রাবিরতি আকস্মিকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে স্টেশনকেন্দ্রিক এলাকার লাখো মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছিল।পরবর্তীতে জনস্বার্থ ও রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে ইসলামাবাদ স্টেশনের বন্ধ কার্যক্রম পুনরায় চালু, লোকাল ট্রেনের যাত্রাবিরতি পুনর্বহাল এবং ঢাকা-কক্সবাজার ট্রেনের যাত্রাবিরতি চালুর দাবিতে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল রেলপথ প্রতিমন্ত্রীর কাছে আবেদন করেন।দীর্ঘ ২ মাস ধরে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে মাঝখান থেকে রেল চলাচল করায় যাত্রীদের দারুন অসুবিধা সৃষ্টি হয়েছিল। ১ আগষ্ট থেকে রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকেই রেল চলাচলে যাত্রীরা নিরাপদে উঠানামা করছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page