২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আড়াইহাজারে পুলিশ-বিএনপির যৌথ বাধায় জামায়াতের জুলাই-সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল পন্ড সাতকানিয়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত কক্সবাজারের চকরিয়ায় সারদা মহাজনের ঐতিহাসিক পুকুর, শ্মশান ও মন্দিরভূমি রক্ষার দাবিতে মানববন্ধন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পানছড়ি পতিনিধি মোঃ নূর হোসাইন বাবু >>> পানছড়িতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্ত কিশোরকে আটক করা হয়। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর প্রায় ১টার দিকে শিশুটি নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় অভিযুক্ত কিশোর তাকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।পরবর্তীতে শিশুটি বাড়িতে ফিরে তার মায়ের কাছে পুরো ঘটনা জানায়। বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা সন্ধ্যায় পানছড়ি থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে আটক করে।পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত মামলা দায়ের করা হয়নি। তবে মামলা না হলেও অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা, মেডিকেল পরীক্ষা এবং পরিবারের বক্তব্যের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪
সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আড়াইহাজারে পুলিশ-বিএনপির যৌথ বাধায় জামায়াতের জুলাই-সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল পন্ড
সাতকানিয়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

You cannot copy content of this page