২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আড়াইহাজারে পুলিশ-বিএনপির যৌথ বাধায় জামায়াতের জুলাই-সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল পন্ড সাতকানিয়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত কক্সবাজারের চকরিয়ায় সারদা মহাজনের ঐতিহাসিক পুকুর, শ্মশান ও মন্দিরভূমি রক্ষার দাবিতে মানববন্ধন মালদ্বীপ বিএনপির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের এমপি এম. এ. হান্নানকে সংবর্ধনা পটিয়ায় নিজের কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে খুন হলেন তোহা মুন্সি। জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্ট: রিয়াজুল ইসলাম কাওছার। মাদারীপুর বণিক সমিতির ৫৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াকে আহ্বায়ক এবং প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের কেন্দ্রীয় সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শফিক খানকে সদস্যসচিব করা হয়েছে। দীর্ঘ প্রায় এক দশক পর পুনর্গঠিত হওয়া এই কমিটি নিয়ে জেলার ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।দীর্ঘদিন ধরে মাদারীপুর বণিক সমিতির কার্যক্রম স্থবির থাকায় জেলার ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে সংগঠনটিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেন।এ উপলক্ষে গত ১৭ ফেব্রুয়ারি মাদারীপুর পুরান বাজারে প্রবাসী ভিআইপি ক্লাবের প্রধান কার্যালয়ে (সালমা ওয়াটার ওয়েজ ভবনের দ্বিতীয় তলায়) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির আওতাধীন ৪১টি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-2 আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সোহরাব হোসেন হাওলাদার। অনুষ্ঠান পরিচালনা করেন মুশতাক আহমেদ, টুটুল মির্ধা এবং আলহাজ্ব শামীম খান।আলোচনা শেষে উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে তিন সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদকে ২৪ জুলাইয়ের মধ্যে একটি আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।এরই ধারাবাহিকতায় গত ২৪ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭টায় একই স্থানে উপদেষ্টা পরিষদের সদস্য সোহরাব হোসেন হাওলাদার, বাবুল চন্দ্র দাস ও ডা. গোলাম সারোয়ারের নেতৃত্বে মাদারীপুর বণিক সমিতির ৫৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ১১ সদস্যের উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।দীর্ঘ ১০ বছর পর বণিক সমিতির নতুন কমিটি ঘোষণায় ব্যবসায়ীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত ব্যবসায়ীরা সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪
সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আড়াইহাজারে পুলিশ-বিএনপির যৌথ বাধায় জামায়াতের জুলাই-সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল পন্ড
সাতকানিয়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
কক্সবাজারের চকরিয়ায় সারদা মহাজনের ঐতিহাসিক পুকুর, শ্মশান ও মন্দিরভূমি রক্ষার দাবিতে মানববন্ধন
মালদ্বীপ বিএনপির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের এমপি এম. এ. হান্নানকে সংবর্ধনা
পটিয়ায় নিজের কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে খুন হলেন তোহা মুন্সি।
জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

You cannot copy content of this page