১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর >>> ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামে নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবার পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছে। পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে এবং ঘটনার তদন্ত চলছে।নিহত মাহফুজা আক্তার (৭) তারাকান্দি গ্রামের মো. ইদ্রিস আলী মোল্লা ও রওশনআরা বেগমের মেয়ে। সে রাখালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে মাহফুজা বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের দাবি, একই গ্রামের বাবলু শেখের নাতনি জান্নাতি (১০) কয়েক দফা মাহফুজার খোঁজ নিয়ে পরে তাকে সঙ্গে করে তাদের বাড়িতে নিয়ে যায়। পরে জান্নাতি আবার এসে মাহফুজার বাবাকে জানায়, মাহফুজা নাকি তার এক বান্ধবীর বাড়িতে গেছে।সন্ধ্যার পরও মাহফুজা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা মসজিদে মাইকিং করে খোঁজাখুঁজি শুরু করেন। রাত প্রায় ১১টার দিকে তারাকান্দি গ্রামের বাবলু শেখের ভিটায় শিশুটির মরদেহ পড়ে থাকার খবর পান তারা।খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।পরিবারের সদস্যদের দাবি, মাহফুজার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কাটার চিহ্ন ছিল।নিহতের বাবা মো. ইদ্রিস আলী মোল্লা অভিযোগ করে বলেন, “বাড়ির সামনে সরকারি রেলওয়ের জায়গায় ঘাস লাগানো নিয়ে বাবলু শেখের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আমার মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই।”তবে অভিযোগের বিষয় বাবলু সেক পলাতক থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।পুলিশ জানায়, ঘটনার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে। তারা হলেন— জরিনা বেগম (৫০), স্বামী: বাবলু শেখ; ফাতেমা (২২), পিতা: বাবলু শেখ; এবং সূর্য (১৪)।এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের করা হয়েছে ।নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এদিকে ঘটনার পর অভিযুক্ত হিসেবে অভিযোগ ওঠা বাবলু শেখ তার মেয়ে জান্নাতিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page