৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানাল আরব বিশ্ব তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি ছাএলীগ ক্যাডারের কলমাকান্দায় গণেশ্বরী নদীর কাঠের ব্রিজ ভেঙে ১০ গ্রামের যাতায়াত বিচ্ছিন্ন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২ বাংলাদেশ নারী ক্রিকেট দলে বিদেশি কোচ নিয়োগের পরিকল্পনা বিসিবির প্রেক্ষাপট: অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ প্রেক্ষাপট: ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ, কীভাবে বদলে যাচ্ছে তাদের যুদ্ধকৌশল অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচ: টপ অর্ডারের ব্যর্থতায় চাপে বাংলাদেশ পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারে কঠোর হুঁশিয়ারি বাংলাদেশ পুলিশের
আন্তর্জাতিক:
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানাল আরব বিশ্ব প্রেক্ষাপট: ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ, কীভাবে বদলে যাচ্ছে তাদের যুদ্ধকৌশল বর্ণবাদ ও ইসলামবিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ ইলন মাস্কের বিরুদ্ধে পাকিস্তানের ৩ শহরের বাইরে সংবাদ সংগ্রহে বিদেশি সাংবাদিকদের জন্য নতুন বিধিনিষেধ গ্রিসে ৪৮ ঘণ্টায় দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বড় অংশই বাংলাদেশি শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প
     
             

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

  

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার ভোরে পৌরসদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় ঘটা এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হয়েছেন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন উপজেলার বাহাদিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে সেলিম মিয়া (৩৫)। দুর্ঘটনায় আহতরা হলেন বরাটিয়া গ্রামের সিরাজুল হকের ছেলে রেনু মিয়া এবং পাকুন্দিয়া এলাকার রইছ উদ্দিনের ছেলে ছোটন মিয়া। এছাড়া আহতদের মধ্যে একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের বাসটি বরাটিয়া চৌরাস্তা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সেলিম মিয়া প্রাণ হারান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বায়োজিদ জানান, হাসপাতালে আনার আগেই একজন মারা যান। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয়ের আরও একজনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, বাসচালক সম্ভবত ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সেলিম মিয়া নামের এক অটোরিকশাযাত্রী নিহত হন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতার বিকল্প নেই : জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া
ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির
কটিয়াদীতে উপজেলায় সদর বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণ ও সড়ক মেরামত করলেন শিক্ষার্থীরা
কিশোরগঞ্জে কাজের সন্ধানে এসে আকস্মিকভাবে সুইপারের মৃত্যু ! 
কিশোরগঞ্জে রনচন্ডি ইউপিকে শিশুশ্রম বাল্যবিবাহ ও প্লাস্টিক দূষণরোধে মতবিনিময় সভা ও সমঝোতা চুক্তিপত্র
কিশোরগঞ্জে হতদরিদ্র পরিবারে ৩৬ লাখ টাকা বিতরণ
কিশোরগঞ্জে বাল্যবিবাহ, শিশুশ্রম, ক্ষুধা ও অপুষ্টি, প্লাস্টিক/দূষণ মুক্ত পরিবেশ শীর্ষক গণ নাটক
কিশোরগঞ্জে বিএনপির ভাষা শহীদদের  প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন 

You cannot copy content of this page