১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পাহাড় থেকে আনা ১৫০ রাউন্ড গুলিসহ চট্টগ্রামে গ্রেপ্তার ২ গাজীপুরে পাঁচ খুন: স্ত্রী-সন্তানদের হত্যা করে স্বজনকে ফোন ফুরকানের চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩ ছাতকে এক রাতেই শেষ হুশিয়ার আলীর স্বপ্ন—বিষে প্রাণ গেল ১৫০০ মোরগ, ক্ষতি ছাড়াল ৩.৫ লাক টাকার মত। সাতকানিয়ায় চট্টগ্রাম মহিলা ক্লাবের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে  নিহত ৪ আহত ১৫ বাঁশখালীতে ভয়াবহ আগুন: নিঃস্ব ৭ পরিবার ইন্টারনেটে শিক্ষাব্যবস্থা-ডাঃ ফারহানা মোবিন সাতকানিয়ায় মহাসড়কের জমি দখলের অভিযোগ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

কলমাকান্দায় চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান চয়নের সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমাকান্দা (নেত্রকোনা)প্রতিনিধি>>> নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী এর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ মোস্তাফিজুর রহমান চয়ন।আজ শুক্রবার (৩রা মে) দুপুর সাড়ে ১২টর দিকে উপজেলা মোড়ে ইচ্ছেঘুড়ি কফি হাউজে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।ওই সংবাদ সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য ও তার দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ডে নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে বলে লিখিত বক্তব্য তুলে ধরেন তিনি।তার লিখিত বক্তব্যে উঠে আসে , যেখানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছেন,সেখানে আমি একজন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এর চেয়ারম্যান পদপ্রার্থী।মাননীয় সংসদ সদস্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পক্ষপাতিত্বমূলক বিভিন্ন আচরণ করছেন।সাধারণ ভোটারদের বিভিন্ন রকম উস্কানী ও ভয়ভীতি দেখিয়ে নির্বাচন পরিবেশের অবনতি ঘটার চেষ্টায় লিপ্ত আছেন, আমি শঙ্কিত!ভবিষ্যতেও এমন আশংকার দাবী জানিয়েছেন ওই প্রার্থী।এহেন কর্মকান্ডে নির্বাচনের পরিবেশ নষ্ট হলে আমাদের অপূরণীয় ক্ষতি হবে। তাই মাননীয় সাংসদ সদস্য নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য মহোদয়কে নির্বাচনী দায়িত্বে না রাখার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তিনি।উক্ত সংবাদ সম্মেলনে জেলা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।আগামী ৮ মে প্রথম ধাপে কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।এতে চেয়ারম্যান পদে সাতজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও ভাইস-চেয়ারম্যান পদে তিনজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page