সরওয়ার কামাল কক্সবাজার-
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ই অক্টোবর।“শিক্ষকদের পাশে দাঁড়াই: পেশার সুরক্ষা, মর্যাদা, উন্নয়ন ও ভবিষ্যৎ গঠনে ষাট বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান।জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কক্সবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, শিক্ষার মান উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতিতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, শিক্ষকদের মর্যাদা রক্ষা, আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ শিক্ষার পরিবেশ উন্নয়নে নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।





মন্তব্য