১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

ওয়ানডে দলের অধিনায়ক হওয়ার দৌড়ে যারা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সময়ের পরিক্রমায় অনেক বিষয়ই পরিস্থিতির সঙ্গে মিলে যায়, সেগুলোকে কাকতালীয় বলে গণ্য করাও যায় না। তবে বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে ওয়ানডে দলের নতুন অধিনায়কের সন্ধান করতে হবে; ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগেই বিষয়টি চাউর হয়েছিল। কারণ, রশিদ-নবির বিপক্ষে সিরিজ শুরুর আগেই হুট করে আলোচনায় সহ-অধিনায়ক। গত প্রায় আড়াই বছরে তামিমের ডেপুটির প্রয়োজন বোধ না হলেও সিরিজ চলাকালে হঠাৎ করেই ঘোষণা এলো উইকেটকিপার ব্যাটার লিটন দাস এখন থেকে তামিমের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

এর আগে, টাইগারদের প্রশ্ন কোচ চন্ডিকা হাথুরুসিংহে থেকে শুরু করে দলপতি তামিমকেও প্রশ্ন করা হয়েছিল, তার (তামিম) অবর্তমানে দলের নেতৃত্ব কে দেবেন! তখন উত্তর না মিললেও প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ১৭ রানে হারের আগেই তামিমের সহকারী পেয়েছিলেন দেশের ক্রিকেটপ্রেমীরা। এবার ২২ গজকে স্থায়ীভাবে বিদায় বলেছেন মিস্টার খান। তাই বিসিবিকে দলবল নিয়েই নামতে হবে নতুন অধিনায়কের সন্ধানে।

তবে এবার সহ-অধিনায়ক কিংবা ভারপ্রাপ্ত অধিনায়ক না, বিশ্বকাপ বিবেচনায় রেখে স্থায়ী অধিনায়কই খুঁজতে হবে বিসিবিকে। তবে দেশের ক্রীড়াঙ্গনে এ নিয়ে নানান প্রশ্ন; এমনটা কি না হলেই হতো না! আর তামিমের অবসরে বিকল্পই-বা কি, অধিনায়ক কে!

 

২০১৪ সালে বাংলাদেশ ওয়ানডে দলের দায়িত্ব নেন মাশরাফী বিন মুর্তজা। এরপরই ক্রিকেটের এই সংস্করণে দলকে বদলে দেন ম্যাশ। নড়াইল এক্সপ্রেস মাশরাফী সরে দাঁড়ানোর পর ২০২০ সালে দায়িত্বভার পেয়েছিলেন তামিম। তার অধীনে বেশ ছন্দেই ছিল সাকিব-শান্তরা। চট্টগ্রামের এই ক্রিকেটারের ওপর আস্থা রেখেই ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার কথা ছিল লাল-সবুজের প্রতিনিধিদের। তবে অজানা এক রহস্য রেখে বিদায় বলেছেন তামিম। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটকেও জানিয়েছেন গুডবাই

এদিকে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের এখনও দুই ম্যাচ বাকি। একদিন পরই দ্বিতীয় ম্যাচে রশিদ-নবিদের মোকাবিলা করবে শান্ত-লিটনরা। সময় বিশ্বকাপের আর মাত্র তিন মাস; এই কম সময়ের মধ্যেই নতুন অধিনায়ক বেছে নিতে হবে।

 

নতুন অধিনায়ক হিসেবে বেশ কয়েকজনের নাম সামনে আসছে। এই তালিকায় সবার ওপরে থাকছেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার ২০১১ বিশ্বকাপেও লাল-সবুজের নেতৃত্বে ছিলেন। আর তাই অভিজ্ঞতা বিবেচনায় সাকিব এগিয়েই থাকছেন, এটা ভাবাই যায়। এক্ষেত্রে তিন ফরম্যাটেই সাকিবের নেতৃত্বে খেলবে টাইগাররা।

 

আলোচনায় লিটন দাসের নামও। তামিমের অনুপস্থিতিতে ঘরের মাঠে ভারতের বিপক্ষে নেতৃত্ব দিয়েছেন তিনি। টাইগারদের সেই সিরিজ জিতিয়েছেনও তিনি। ক্রিকেটের অন্য দুই ফরম্যাটেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।

 

অধিনায়কের দৌড়ে আছেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। যদিও তাদের জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই। কিন্তু লম্বা সময় বিবেচনায় এই দুই ক্রিকেটারও এই সুযোগ পেতে পারেন। কারণ, ফর্ম বিবেচনায় তারাই হতে পারেন, জাতীয় দলের ভবিষ্যৎ কাণ্ডারি। তবে শেষ পর্যন্ত কার কাঁধে উঠছে, টাইগারদের কাপ্তানের ভার; দ্রুতই মিলবে এর উত্তর

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
বীমা খাতে বকেয়া পরিশোধই কি সব সমস্যার সমাধান, নাকি নতুন সংকটের শুরু
তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া নয়: চট্টগ্রামের জেলা প্রশাসক
পটিয়া ও সাতকানিয়ায় র‍্যাবের জোড়া অভিযান: ১ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবাসহ আটক ৩
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি

You cannot copy content of this page