২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

উৎসবমুখর পরিবেশে মালদ্বীপে ৫২ তম মহান বিজয় দিবস উদযাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি।

উৎসবমুখর পরিবেশ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৫২তম মহান বিজয় দিবস উদযাপন করেছে মালদ্বীপস্ত বাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠান সূচনা লগ্নে, সকালে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সন্ধ্যকালীন আলোচনা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় শনিবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৮ টায় মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে।দোতালয়ের কন্সুলার সহকারী মোঃ ইবাদ উল্লাহর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয়ের প্রধান মো. সোহেল পারভেজ, প্রবাসী ব্যবসায়ী গ্লোবাল রিচ গ্রুপ অব কোম্পানির সিইও সিআইপি মোহাম্মদ সোহেল রানা, মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাদবর, ও সাধারণ সম্পাদক দুলাল হোসেন, মাস্টার মো. শফিকুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই মাওলানা মোঃ তাজুল ইসলামের কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করেন মিশনের তৃতীয় সচিব চন্দন কুমার সাহা, প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান এবং কন্সুলার সরকারী মোঃ ময়নাল হোসেন।এতে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য দেন ডা. জেবা উন নাহার ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবর।প্রধান অতিথি বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ তার বক্তব্যে শ্রদ্ধা সঙ্গে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি বলেন, বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রকারীরা হত্যা করলেও তার স্বপ্নকে হত্যা করা যাবে না।দেশের ক্রমবর্ধমান বিভিন্ন উন্নয়ন ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে গুরত্বারোপ করে তিনি আরও বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ ও তা পালনের ওপর গুরুত্ব প্রদান করেন তিনি।সবশেষে বাংলাদেশ থেকে আগত একঝাঁক উদীয়মান শিল্পীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে, ব্যবসায়ী হান্নান খান কবির, মোঃ মাসুদুর রহমান, মোঃ মজিবুর রহমান, মোঃ হাদিউল ইসলাম, মোঃ মনির হোসেন সহ, প্রবাসী শিক্ষক, চিকিৎসক, ব্যাংকার, ব্যবসায়ী, রাজনীতিবিদ, ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি, স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি ও মিশনের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

You cannot copy content of this page