১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শীলতহানীর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার দুই জন চট্টগ্রামে ৫ বছরে রোপণ করা হবে দেড় কোটি চারা চট্টগ্রামে ৫ বছরে রোপণ করা হবে দেড় কোটি চারা সাতকানিয়ায় সরকারি উদ্যোগে বৃক্ষরোপণ শুরু বিবেক ও মানবিকতার জাগরণ চান চট্টগ্রামের ডিসি অনলাইন জুয়ার ছোবলে বিপন্ন তরুণ সমাজ শীলতহানীর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার দুই জন নগরকান্দায় বাড়ির জায়গা দখলের অভিযোগ, আদালতের ১৪৪ ধারা জারি ফরিদপুরের নগরকান্দায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ চিটাগাং চেম্বারের প্রাক্তন পরিচালক নুরুল আমিনের ইন্তেকাল, ব্যবসায়ী মহলে শোক
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

আসছে প্রিয়াংকা পালের নতুন গান হৃদয় ছুঁয়ে যাওয়ার অপেক্ষা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারফ >>> কণ্ঠশিল্পী প্রিয়াংকা পালের নতুন একটি মৌলিক গান মুক্তি পেতে যাচ্ছে। বিরহ আর অনুভূতির এক অনন্য সংমিশ্রণে তৈরি এই গানটি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। গানটির কথা ও সুরের গাঁথুনি শ্রোতাদের হৃদয়ে এক ভিন্নমাত্রার দোলা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার ও সাংবাদিক আমিনুল হক আমিন। যার সৃজনশীল দিকনির্দেশনায় গানটি পেয়েছে এক গভীর আবেগ। সুর করেছেন বিশিষ্ট সুরকার আজম চৌধুরী। তার সুরের মূর্ছনায় ফুটে উঠেছে বেদনার মৃদু ঢেউ।পুরো প্রজেক্টটির সংগীতায়োজন সম্পন্ন হয়েছে ভারতের একটি স্বনামধন্য স্টুডিওতে, স্টুডিও সুর সমুদ্রের ব্যানারে। আধুনিক প্রযুক্তি ও সূক্ষ্ম কারিগরি ছোঁয়ায় গানটি একটি আন্তর্জাতিক মানের শ্রুতিমধুর অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।নিজের নতুন কাজ এবং সংগীত জীবন নিয়ে উচ্ছ্বসিত প্রিয়াংকা পাল। তিনি বলেন:গান শেখাটা আমার ছোটবেলা থেকেই শুরু। বাবার হাত ধরেই প্রথম হারমোনিয়াম বাজাতে শিখেছি। আমি কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের মেয়ে। ২০১৬ সাল থেকে পেশাগতভাবে গান করে আসলেও ফোক গানের প্রতি আমার জন্মগত একটা টান রয়েছে। সম্ভবত সেই টানের কারণেই গীতিকার ও সুরকার এই গানটির জন্য আমাকে মনোনীত করেছেন। আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে গাইতে।কক্সবাজার সরকারি কলেজ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করা প্রিয়াংকা বর্তমানে বাংলাদেশ বেতার (কক্সবাজার) এবং বাংলাদেশ টেলিভিশন (চট্টগ্রাম কেন্দ্র)-এর একজন নিয়মিত তালিকাভুক্ত শিল্পী।পুরো প্রজেক্টটির সার্বিক তত্ত্বাবধানে থাকা বাবুল দে বলেন,আমরা চেষ্টা করেছি একটি হৃদয়ছোঁয়া কাজ উপহার দিতে। প্রিয়াংকার কণ্ঠের মায়াবী আবেদন গানটিকে আরও জীবন্ত করে তুলেছে। আশা করছি প্রকাশের পর গানটি শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হবে।সংগীত সংশ্লিষ্টদের মতে, ১৯৯৬ সালে জন্ম নেওয়া এই গুণী শিল্পী ছোটবেলা থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। সঠিক পৃষ্ঠপোষকতা এবং সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে প্রিয়াংকা পাল বাংলা সংগীত জগতকে আরও সমৃদ্ধ করতে পারবেন এবং দীর্ঘপথ পাড়ি দিতে সক্ষম হবেন।খুব শীঘ্রই গানটি একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পাবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page