৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশ ভাতা ও ঋণ মেলা সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব রাঙ্গুনিয়া যুবদলের নেতা মাকসুদ হত্যা: কিলিং স্কোয়াডের প্রধান দিদার ও সহযোগী আবসার গ্রেপ্তার গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চা-শ্রমিকদের বঞ্চনার গল্পে অন্য এক সাফা কবির

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্ট: আব্দুল্লাহ আল মারুফ।। ১৪৩৩ বঙ্গাব্দের শুরুতেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে পরিচালক শঙ্খ দাশগুপ্তের নতুন ওয়েব ফিল্ম ‘চা গরম’। তবে এটি কেবল বিনোদনের খোরাক নয়, বরং চা বাগানের শ্রমিকদের জীবনসংগ্রাম ও না-বলা দীর্ঘশ্বাসের এক প্রামাণ্য দলিল হিসেবে আলোচনায় এসেছে। এই ফিল্মে এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির।

বাংলাদেশে এর আগেও চা বাগান কেন্দ্রিক অসংখ্য নাটক বা সিনেমা নির্মিত হয়েছে। তবে সাফা কবিরের মতে, ‘চা গরম’ সেসব থেকে একদমই আলাদা। সাফা বলেন:আগে অনেক নাটকের শুটিং চা বাগানে করেছি, কিন্তু সেখানে বাগান ছিল কেবল একটি সুন্দর ‘ব্যাকড্রপ’ বা পটভূমি। শ্রমিকদের প্রকৃত জীবন সেখানে আড়ালেই রয়ে যেত। এই ওয়েব ফিল্মে কাজ করতে গিয়ে তাদের জীবনের রূঢ় বাস্তবতা খুব কাছ থেকে দেখেছি।

সাফা আরও জানান, আধুনিক যুগেও চা বাগানের শ্রমিকরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। নেই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, নেই পর্যাপ্ত চিকিৎসাসেবা। এমনকি ডিজিটাল বাংলাদেশের সুফল হিসেবে মোবাইল নেটওয়ার্কের যে বিস্তৃতি, তার ছিটেফোঁটাও অনেক বাগানে পৌঁছায়নি।

মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই অমর উক্তি
শ্রমিকদের মানবেতর জীবন দেখে সাফা কবির স্মরণ করেন প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি’র সেই কালজয়ী উক্তি-ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।’ সাফার মতে, চা বাগানের শ্রমিকদের জীবনযাত্রা ও তাদের বঞ্চনা দেখলে এই হাহাকারটুকুই বারবার মনে পড়ে।

চরিত্রের গভীরতা ও সামাজিক দায়বদ্ধতা
‘চাগরম’ ওয়েব ফিল্মে সাফা কবির একজন ইন্টার্ন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন। গল্পের মূল প্রেক্ষাপট আবর্তিত হয়েছে এই ইন্টার্ন চিকিৎসকের চোখ দিয়ে দেখা চা বাগানের নিষ্ঠুরতাকে কেন্দ্র করে।

এই কাজটি করার পেছনে আমাদের মূল উদ্দেশ্য হলো চা-শ্রমিকদের ন্যায্য অধিকার ও পারিশ্রমিক নিশ্চিত করার দাবি জানানো। আমি চাই সরকার এবং সংশ্লিষ্ট মহল তাদের এই আদিম ও করুণ জীবনমান উন্নয়নে এগিয়ে আসুক।

উল্লেখ্য,গত ঈদুল ফিতরে সাফা কবির অভিনীত বেশ কিছু কাজ প্রশংসিত হয়েছে। বিশেষ করে ‘মৎস্যকন্যা’ ও ফড়িয়া নাটকে তার অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে। এছাড়া রমজান মাসজুড়ে একটি বেসরকারি চ্যানেলে তার উপস্থাপনায় রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘ভালোবাসার সেই স্বাদ’ বেশ আলোচিত হয়। তবে সব ছাপিয়ে এখন ‘চা গরম’-এর মাধ্যমে এক সচেতন শিল্পীরূপে নিজেকে জানান দিচ্ছেন এই অভিনেত্রী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশ ভাতা ও ঋণ মেলা
সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম
বন্দর ইজারা ইস্যুতে সরকারকে জনগণের কথা শুনতে হবে: বন্দর রক্ষা কমিটি
পণ্যজটে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার ৪০ শতাংশ অকার্যকর, অর্থনীতিতে বাড়ছে নেতিবাচক প্রভাব
রাঙ্গুনিয়া যুবদলের নেতা মাকসুদ হত্যা: কিলিং স্কোয়াডের প্রধান দিদার ও সহযোগী আবসার গ্রেপ্তার
গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়
পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

You cannot copy content of this page