১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

উৎসবমুখর পরিবেশে আরজেএফ’র যৌথ সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর কার্যনির্বাহী কমিটি ও স্থায়ী পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) দুপুরে ঢাকার পল্টনস্থ খানাবাসমতী রেস্টুরেন্টে আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব আল-আমিন শাওনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচ্য বিষয় ছিল বিগত দিনের সাংগঠনিক কর্মকান্ড পর্যালোচনা, নির্বাচন কমিশন গঠন, সদস্য নবায়নের সময় বর্ধিতকরণ প্রসঙ্গে, ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, জেলা ও উপজেলায় সাংগঠনিক সফর, তহবিল গঠন, আরজেএফ ভয়েস প্রকাশনা, প্রশাসনিক মতবিনিময় ও বিবিধ। বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন আরজেএফ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ সেকেন্দার আলম শেখ, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোঃ শাফিউর রহমান কাজী, যুগ্ম মহাসচিব মোঃ সাজ্জাদ আলম খান সজল, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান আজাদী, স্থায়ী পরিষদ সদস্য মোঃ উজ্জল খান, মোঃ ছানাউল্লাহ, কাজী আমিনুল ইসলাম, শাহ মেহেদী হাসান লিটন, মোঃ মঞ্জুর হোসেন ঈসা, আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ শাহিন, মহিলা বিষয়ক সম্পাদক উর্মী রহমান, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক লুৎফুন নাহার রিক্তা, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, মোঃ মিল্টন খান, দপ্তর সম্পাদক মাহবুব আরা দুলু, স্থায়ী পরিষদ সদস্য মোঃ ফারুকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আলম, কার্যকরী সদস্য মোঃ শাহাদাৎ হোসেন শাহিন প্রমুখ। যৌথ সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের বিশেষ প্রতিনিধি খায়রুজ্জামান কামালকে প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা জজ কোর্টের এডভোকেট শাহিদা রহমান রিংকু ও দৈনিক মুক্ত খবরের হেড অব নিউজ মহসীন আহমেদ স্বপনকে নির্বাচন কমিশনার করে ৩ সদস্য বিশিষ্ট আরজেএফ নির্বাচন কমিশন গঠন করা হয়। এছাড়াও ১৫ জুলাই থেকে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত সদস্য নবায়নের সময় বর্ধিত করা হয়। এবারের জাতীয় কাউন্সিলে চেয়ারম্যান ও মহাসচিবসহ সর্বমোট ৬১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনী তফসিল ঘোষণাসহ জাতীয় কাউন্সিল সংক্রান্ত সকল বিষয়ে গঠিত নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
নগরকান্দায় সরকারি আশ্রায়ণ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক পরিদর্শন
বীমা খাতে বকেয়া পরিশোধই কি সব সমস্যার সমাধান, নাকি নতুন সংকটের শুরু
তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া নয়: চট্টগ্রামের জেলা প্রশাসক

You cannot copy content of this page