১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত নিয়ন্ত্রণহীন তিন চাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শঙ্কা টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ পটিয়ায় আ,লীগ, যুবলীগের ৩জন গ্রেপ্তার। প্রকৃতির খেলা
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন

  
প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের বিভিন্ন স্থানে পানি লিকেজের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।

প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত থার্ড টার্মিনালটি পূর্ণাঙ্গ চালুর আগেই বড় ধরনের নির্মাণ ত্রুটির মুখে পড়েছে। টার্মিনাল ভবনের ছাদ, দরজার গ্যাংওয়ে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে বৃষ্টির পানি চুইয়ে পড়ার বিষয়টি সামনে আসায় এর নির্মাণ মান ও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে জনমনে ও সংশ্লিষ্ট মহলে গভীর উদ্বেগ ও প্রশ্ন দেখা দিয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অভ্যন্তরীণ নথিপত্র থেকে জানা গেছে, টার্মিনালের বিভিন্ন অংশে একাধিক লিকেজ শনাক্ত করা হয়েছে। গত ১২ জুলাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকের উপস্থিতিতে সরেজমিনে এসব ত্রুটি পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময় ছাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পানি প্রবেশের প্রমাণ পাওয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে, বৃষ্টির পানি এভাবে ভেতরে প্রবেশ করতে থাকলে ভবনের অভ্যন্তরীণ অবকাঠামো এবং মূল্যবান সরঞ্জামের ওপর দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়বে।

বেবিচকের নথিতে সতর্ক করে বলা হয়েছে, যদি এই লিকেজগুলো দ্রুত মেরামত করা না হয়, তবে আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই টার্মিনাল ভবনের অবকাঠামোগত বড় ধরনের ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রকল্প পরিচালক এইচ এম নুরুদ্দিন সংশ্লিষ্ট ঠিকাদারি ও পরামর্শক প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন। বর্তমানে লিকেজ বন্ধ ও ত্রুটি সংশোধনের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।

তবে প্রশ্ন উঠেছে, বিদেশি ঠিকাদারি ও পরামর্শক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নির্মিত একটি আন্তর্জাতিক মানের টার্মিনালে কেন এমন ত্রুটি দেখা দিল। নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতেও একই ধরনের ত্রুটির বিষয়টি নজরে এসেছিল। এরপরও ঠিকাদারি প্রতিষ্ঠানকে ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিয়ে এখন নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অর্থাৎ, ত্রুটিগুলো শনাক্ত হওয়ার পর সেগুলো যথাযথভাবে মেরামত করা হয়েছিল কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

উদ্বোধনের আগেই এই ধরনের অবকাঠামোগত ত্রুটি বিমানবন্দরের ভবিষ্যৎ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি করেছে। এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং পরামর্শকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা এখন দ্রুত ও স্থায়ী সমাধানের ওপর জোর দিচ্ছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page