৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।।চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তরাঞ্চলের ৬টি ইউনিয়ন নিয়ে আলাদাভাবে ‘উত্তর সাতকানিয়া থানা’ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। এসব ইউনিয়নের আইনজীবীদের পক্ষ থেকে সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন সংশ্লিষ্ট এলাকার আইনজীবীরা।

প্রস্তাবিত উত্তর সাতকানিয়া থানার আওতাভুক্ত ইউনিয়নগুলো হলো- কেঁওচিয়া, কালিয়াইশ, বাজালিয়া, খাগরিয়া, ধর্মপুর ও পুরানগড়।

স্মারকলিপিতে আইনজীবীরা উল্লেখ করেন, সাতকানিয়ার উত্তরাঞ্চলের এই ছয় ইউনিয়নের সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক বিভিন্ন সেবা গ্রহণের জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে বর্তমান থানায় যাতায়াত করতে হয়। এর ফলে একদিকে যেমন সাধারণ মানুষের অর্থ ও সময়ের অপচয় হয়, অন্যদিকে তেমনি বিভিন্ন আইনি ও প্রশাসনিক সেবা পেতে চরম দুর্ভোগ পোহাতে হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, এই ৬টি ইউনিয়নকে নিয়ে পৃথক ‘উত্তর সাতকানিয়া থানা’ গঠিত হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন ঘটবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে এবং প্রান্তিক মানুষ দ্রুত ও সহজে প্রশাসনিক সেবা গ্রহণ করতে পারবেন।

এ সময় উপস্থিত আইনজীবীরা জানান, উত্তর সাতকানিয়া থানা গঠন কেবল সময়ের দাবি নয়, এটি এই অঞ্চলের সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এলাকাবাসীর এই যৌক্তিক দাবি বাস্তবায়নে জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনের ইতিবাচক ও দ্রুত উদ্যোগ প্রত্যাশা করছেন স্মারকলিপি প্রদানকারী আইনজীবীরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page