২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার সাতকানিয়ায় কৃত্রিম জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এ্যসিল্যান্ডের বদলী জনিত বিদায় অনুষ্ঠান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নগরকান্দা সফর: শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠকে অংশগ্রহণ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ইউসুফকে নিয়ে জোহানেসবার্গ বাফেলোকে ফাইনালে তুললেন মুশফিক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোহাম্মদ রায়হান স্পোর্টস রিপোর্টার>>>

ভারতের ইউসুফ পাঠানের সাথে পঞ্চম উইকেটে ২৮ বলে অবিচ্ছিন্ন ৮৫ রানের জুটি গড়ে জোহানেসবার্গ বাফেলোকে জিম আফ্রো টি-টেন লিগের ফাইনালে তুললেন বাংলাদেশের মুশফিকুর রহিম। গতরাতে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে মুশফিকের জোহানেসবার্গ বাফেলো ৬ উইকেটে হারিয়েছে ডারবান ক্লান্দার্সকে।হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে বোলিং করতে নামে মুশফিকের জোহানেসবার্গ বাফেলো। ব্যাট হাতে নেমে ১০ ওভারে ৪ উইকেটে ১৪০ রান করে ডারবান। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ৩৯ ও পাকিস্তানের আসিফ আলি অপরাজিত ৩২ রান করেন। জোহানেসবার্গ বাফেলোর আফগানিস্তানী স্পিনার নূর আহমেদ ৯ রানে ২ উইকেট নেন।
জবাবে ষষ্ঠ ওভারে ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে জোহানেসবার্গ বাফেলো। এরপর পঞ্চম উইকেটে জুটি বাঁধেন ইউসুফ ও মুশফিক। প্রতিপক্ষের বোলারদের উপর ব্যাট হাতে ঝড় তুলে ২৮ বলে অবিচ্ছিন্ন ৮৫ রান তুলে ১ বল বাকী থাকতে জোহানেসবার্গ বাফেলোর জয় নিশ্চিত করেন তারা। জুটিতে ইউসুফ ১৮ বলে ৬৪ ও মুশফিক ১০ বলে ১৪ রান করেন।শেষ পর্যন্ত ৫টি চার ও ৮টি ছক্কায় ২৬ বলে অপরাজিত ৮০ রান করেন ইউসুফ। ২টি চারে ১৪ রানে অপরাজিত থাকেন মুশফিক। ম্যাচ সেরা হন ইউসুফ।
আজ রাতে ডারবান ক্লান্দার্সের বিপক্ষেই ফাইনাল খেলবে জোহানেসবার্গ বাফেলো। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে হারারে হারিকেন্সকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে ডারবান।পাঁচ দলের এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শেষ দল হওয়াতে কোয়ালিফাইয়ারে উঠতে পারেনি আরেক বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদের বুলাওয়ে ব্রেভস। তবে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তাসকিন। ৭ ম্যাচে ১১০ রান দিয়ে ১১ উইকেট নেন এই পেসার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page