৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে ‘জলাবদ্ধতা নেই’ বিতর্কের মাঝেই চসিক মেয়রের জরুরীভিত্তিতে ৬ কমিটি গঠন পটুয়াখালীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১০ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার, বাবা পলাতক। চট্টগ্রাম বার নির্বাচনে উত্তেজনা: মনোনয়ন নিতে গিয়ে বাধার অভিযোগ সংগীতের আঙিনায় চট্টগ্রামের জুলি মৌলিক গানে নতুন সম্ভাবনা সাতকানিয়ার সাংবাদিকদের র‍্যালিতে মুক্ত গণমাধ্যম দিবস পালন। ❝তারাগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত❞ মৃত্যুর ৯৭ বছর পর বাঁশখালীর ডিপুটি শাহ্ বদিউল আলম মরনোত্তর সম্মাননা পেলেন চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা, আমানতকারীদের বিক্ষোভ মানবকল্যাণে নিবেদিত প্রাণ লায়ন মোঃ গনি মিয়া বাবুলের জন্মদিন ৬ মে পেটে ১৯ হাজার ইয়াবা সাতকানিয়ায় ৪ রোহিঙ্গা আটক।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

ইউরো বাছাইপর্বে বেলজিয়াম দলে ডাক পেলেন লুকাকু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স

আগামী সপ্তাহে ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশীপের বাছাইপর্বের দুই ম্যাচকে সামনে রেখে বেলজিয়াম দলে ডাক পেয়েছেন রেকর্ড গোলদাতা রোমেলু লুকাকু। এবারের মৌসুমে এখন পর্যন্ত মূল দলে খেলতে না পারলেও কোচ ডোমেনিকো টেডেসকো তার অভিজ্ঞ স্ট্রাইকারের উপর আস্থা রেখেছেন।
বৃহস্পতিবার চেলসি থেকে রোমার সাথে এক বছরের ধারে চুক্তি করেছেন লুকাকু। এ সপ্তাহে এসি মিলানের বিপক্ষে বদলী বেঞ্চ থেকে তিনি মাঠে নেমেছেন। আজারবাইজান ও এস্তোনিয়ার বিরুদ্ধে গ্রুপ-এফ’র ম্যাচে তিনি যে মূল দলে খেলবেন তাতে কোন সন্দেহ নেই। দল ঘোষনা সময় সংবাদ সম্মেলনে টেডেসকো বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় টেডেসকো বলেছেন, ‘সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচে দেখা গেছে রোমেলু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। মাঠ ও মাঠের বাইরে উভয় জায়গায়ই তাকে আমাদের প্রয়োজন আছে। প্রায় প্রতিদিনই রোমেলুর সাথে আমার কথা হয়। তার এই ট্রান্সফার পরিস্থিতি সম্পর্কে আমি জানতাম। আমি জানতাম সে চেলসিতে একা একাই অনুশীলন করছে। তাকে জাতীয় দলে না ডাকার কোন কারনই নেই। এখানেই সে প্রমান করবে কতটা ফিটনেস তার আছে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেয়া যাবে।’
তবে গত মৌসুমে সাউদাম্পটন থেকে চেলসিতে আসা ১৯ বছর বয়সী রোমেও লাভিয়াকে ফিট মনে না করায় জাতীয় দলে ডাকেননি টেডেসকো।
প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন ব্রাগা উইংব্যাক হুগো সিকুয়েট। জুনে অধিনায়কত্ব না পাবার কারনে দল থেকে বেরিয়ে আসা অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া গুরুতর হাঁটুর ইনজুরিতে পড়ে রিয়াল মাদ্রিদ থেকে ছিটকে গেছেন। ককোর্তোয়া সম্পর্কে টেডেসকো বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সে দ্রুতই সুস্থ হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে কোর্তোয়ার সাথে আমাদের যোগাযোগ হয়েছে। যেদিন সে ইনজুরিতে পড়ে তার পরদিনই আমি তার সাথে কথা বলেছি।’
আগামী শনিবার বাকুতে আজারবাইনের মোকাবেলা করবে বেলজিয়াম। তিনদিন পর এস্তোনিয়াকে আতিথ্য দিবে। বাছাইপর্বে এ পর্যন্ত তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে অস্ট্রিয়ার পর দ্বিতীয় স্থানে রয়েছে বেলজিয়াম।
স্কোয়াড :গোলরক্ষক : আরনাড বোডার্ট, কোয়েন কাস্টিলস, থমাস কামিনিস্ক, ম্যাটজ সেলস
ডিফেন্ডার : আমিন আল-ডাখিল, টিমোথি কাস্তাগনে, জেনি ডিবাস্ট, ওট ফায়েস, আর্থার থিয়াটে, ইয়ান ভারটনগেনমিডফিল্ডার : ইয়ানিসক কারাসকো, চার্লর্স ডি কেটেলেয়ার, অলিভার ডিমান, ওরেল মানগালা, আমাডু ওনানা, হুগো সিকুয়েট, ইউরি টিয়েলেমান্সফরোয়ার্ড : জোহান বাকাইয়োকো, মিশি , জেরেমি ডকু, রোমেলু লুকাকু, ডোডি লুকেবাকিও, লোয়িস ওপেন্ডার, লিওনার্দো ট্রোসার্ড।
বাসস

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page