২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

আরজেএফ’র উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>>
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৭ মার্চ বুধবার বিকেলে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রদূত লেঃ জেনারেল (অবঃ) এম. হারুন-অর-রশিদ বীর প্রতিক। প্রধান আলোচক ছিলেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল। বিশেষ অতিথি ছিলেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, হাজী আব্দুল লতিফ বিশ্ববিদ্যালয় কলেজের দাতা সদস্য এস এম আবু তাহের মিয়াজী, দৈনিক মুক্ত খবরের হেড অব নিউজ মোহসীন আহমেদ স্বপন। স্বাগত বক্তব্য রাখেন আরজেএফ’র কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও অর্থ সচিব মোঃ ফারুকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও আরজেএফ’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ নূর কামাল। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী। হামদ ও নাত পেশ করেন আরজেএফ’র সাধারণ পরিষদ সদস্য মোঃ রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন আরজেএফ’র মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং প্রজন্ম থেকে প্রজন্ম সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় যার যার অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন আরজেএফ’র ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পদাক মোঃ সাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ফাতেমাতুজ জোহরা প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
নগরকান্দায় সরকারি আশ্রায়ণ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক পরিদর্শন
বীমা খাতে বকেয়া পরিশোধই কি সব সমস্যার সমাধান, নাকি নতুন সংকটের শুরু
তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া নয়: চট্টগ্রামের জেলা প্রশাসক

You cannot copy content of this page