১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

আদালতে সাংবাদিকের নামে মিথ্যা মামলা, আদালতে তদন্ত কর্মকর্তার মনগড়া চার্জসিট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিশেষ প্রতিনিধি >>> ২২ সালে ২৫ নভেম্বর ঘটনা উল্লেখ করে বরগুনা বিজ্ঞ আদালতে মারপিট ও হত্যার চেষ্টা মামলা করেন রুবি আক্তার নামে এক নারী।অভিযোগ নং ৮২ তারিখ ৩১/০৩/২০২৩। বরগুনা থানার মামলা নং ২০/৪০৬ তারিখ ১৯/১২/২০২২ খ্রীঃধারা – ৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬+২) পেনাল কোড। আশ্রয়ণে (আবাসন) মসজিদ গড়ার কাজে বাধা দিলে তার স্বামী সুমন মিয়া তাকে ধাক্কা দিলে পড়ে গিয়ে আহত হয় তা আবাসন বাসী সবাই জানে এবং মামলার আইও পবিত্র কুমার এর কাছে স্ত্রীকে মারার কথা স্বামী সুমন মিয়া স্বীকার করেন। মামলার আসামীরা হলেন ১। আজমল হুদা মিঠুন বরগুনা,২। মিজানুর রহমান ফরিদপুর নগরকান্দা ৩। জাকির মাতুব্বর বরগুনা ৪। মজিবর বরগুনা। মামলার আসামীরা বলেন আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।এছাড়া জাকির মাতুব্বর বলেন মামলার তদন্তকারী কর্মকর্তা পবিত্র কুমার আমাদের ভয়ভিতি দেখিয়ে মোটা অংকের টাকা দাবী করেন এবং নগদ ১২ হাজার টাকা নিয়ে সঠিক তদন্ত না করে আমাদের নামে মিথ্যা তদন্ত রিপোর্ট করে মামলায় আসামী করেন।মামলার ২ নং আসামী মিজানুর রহমান পিতা- মৃত সামচুল হক তারামিয়া গ্রাম – জুঙ্গুরদী, থানা নগরকান্দা, জেলা- ফরিদপুর সে একজন সাংবাদিক।সাংবাদিক মিজানুর রহমান বলেন বরগুনা জেলার নাম শুনেছি কিন্তু কোনদিন সেখানে যাইনি কি কারনে এই মামলায় আসামী করা হয়েছে তার তার বোধগম্য নয়,মামলার তদন্তকারী কর্মকর্তা পবিত্র কুমার আদালতে মিথ্যা মনগড়া চার্জসিট দাখিল করেছে যে কারনে আদালতে ন্যায় বিচার দাবি করেন। স্থানী সাংবাদিকদের কাছে এলাকাবাসী রুবির ব্যপারে যে তথ্য দেন তাতে বেরিয়ে আসে রুবির কৃতকর্মের ফিরিস্তি। রুবি ১ নং বদরখালী ইউনিয়নের দঃ পাতাকাটা গ্রামের বাসিন্দা মোঃ কাদের তালুকদার এর পুত্র বধু। তার স্বামী সুমন তালুকদার ফুলঝুড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠের পাশে বসতবাড়ী। ১৬০ শতক জমি আছে যার বাজার মুল্য প্রায় ২ কোটি টাকা হবে। রুবি আক্তার সাংবাদিক ও মানবাধিকার পরিচয় দিয়ে
এলাকায় অ-সামাজিক কার্যকলাপ করা থেকে শুরু করে বিভিন্ন জনের নামে মামলা করে হয়রানি করায় ঐ এলাকার সাবেক চেয়ারম্যান তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়।গত ২০২২ সালের ২১ ডিসেম্বর তারিখে রুবি আক্তার এর বিরুদ্ধে আবাসন এর শতাধিক বাসিন্দা জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে অভিযোগ করেন। মামলার ১ নং আসামী খাজুর তলা বহুমুখী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হুদা মিঠুন কে আসামী করায় অত্র স্কুলের সভাপতি মোঃ হাবিবুর রহমান২০২৩ সালের ৩০ মে বরগুনা জেলার সাংবাদিক ইউনিয়ন গিয়ে রুবি আক্তার এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।২০২৩ সালের১ জুন দৈনিক আলোকিত বরিশাল পত্রিকায় প্রকাশ হয়।এছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়।বরগুনা কোর্ট পাড়ায় রুবি এক পরিচিত নাম।
স্কুলের সভাপতি মোঃ হাবিবুর রহমান বলেন রুবি স্কুলের কোন শিক্ষক ছিলোনা, তার নিকট থেকে টাকা কেউ নেয়ার প্রশ্নই আসেনা এই রুবি এক ভয়ংকর নারী তাদের চক্রের সদস্যদের নিয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে। জায়গায় জমিন থাকা সত্বেও সম্পদ গোপন করে খেজুর তলা আবাসনে সরকারি ঘর নিয়েছে। এখন রুবির অত্যাচার আর মামলার ভয়ে গোটা আবাসনের বাসিন্দা ভয়ে আতংকে আছে।মামলার তদন্তকারী কর্মকর্তা পবিত্র কুমার কে তার মুঠো ফোনে ফোন দিয়ে সাংবাদিক পরিচয় দেওয়া মাত্রই তিনি ফোন কেটে দেন এবং ফোন বন্ধ করে রাখেন যে কারনে তার বক্তব্য জানা যায়নি। মামলার বাদী রুবি আক্তার এর ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি। তবে মামলাবাজ রুবির হাত থেকে বাচতে প্রশাসনিক ভাবে তদন্ত করে তার বিচার দাবি করেন এলাকাবাসী।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
নগরকান্দায় সরকারি আশ্রায়ণ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক পরিদর্শন
বীমা খাতে বকেয়া পরিশোধই কি সব সমস্যার সমাধান, নাকি নতুন সংকটের শুরু
তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া নয়: চট্টগ্রামের জেলা প্রশাসক
ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরি, ৪ চোর গ্রেপ্তার

You cannot copy content of this page