৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

আটালান্টার কাছে ৫-২ গোলে বিধ্বস্ত মেসিবিহীন মিয়ামি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্পোর্টস ডেক্স

লিওনেল মেসিকে বিশ্রামে রাখার খেসারত দিতে হলো ইন্টার মিয়ামিকে। শনিবার মেজর লিগ সকারে আটালান্টার কাছে ৫-২ গোলে বড় ব্যবধানে পরাজিত হয়ে প্লে-অফে খেলার স্বপ্নে বড় বাঁধা পেয়েছে মেসিবিহীন ইন্টার মিয়ামি। জুলাইয়ে মিয়ামির হয়ে ব্যস্ত সময় কাটানোর পর আন্তর্জাতিক বিরতি শেষে পরিশ্রান্ত মেসি দলের সাথে আটালান্টা সফরে যাননি। মিয়ামি কোচ জেরাডো মার্টিনো বলেছেন ব্যস্ত সূচী কাটিয়ে এই পরিস্থিতিতে মেসিকে খেলানো মোটেই ঠিক হতো না। ৩৬ বছর বয়সী মেসি বলিভিয়ার বিপক্ষে গত মঙ্গলবার আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও বিশ্রামে ছিলেন। গত সপ্তাহে মেসিকে ছাড়া মিয়ামি স্পোর্টিং কানসাস সিটিকে ৩-২ গোলে পরাজিত করেছিল। কিন্তু এবার আর শেষ রক্ষা হলোনা। ২৫ মিনিটে ইন-ফর্ম ইকুয়েডেরিয়ান স্ট্রাইকার লিওনার্দো কাম্পানার দুর্দান্ত গোলে এগিয়ে গিয়েছিল মিয়ামি। কিন্তু ম্যাচে ফিরে আসতে খুব একটা সময় নেয়নি ইস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ স্থানে থাকা আটালান্টা। মাত্র আট মিনিটে তিন গোল দিয়ে তারা মিয়ামিকে পরাজয়ের ইঙ্গিত দিয়ে দেয়। ফরাসি মিডফিল্ডার ট্রিস্টান মুয়াম্বার হেডে ৩৬ মিনিটে সমতায় ফিরে আটালান্টা। তার হেডের বলটি পোস্টের ভিতরের দিকে লেগে ফেরত আসে। কিন্তু সহকারী রেফারি জানিয়ে দেন বলটি গোল লাইন ক্রস করেছে। পাঁচ মিনিট পর ব্রাজিলিয়ান উইঙ্গার জানডে সিলভা ড্রিবল করে বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন। তার পুল-ব্যাকে মিয়ামি ডিফেন্ডার কামাল মিলার বল নিজের জালে জড়ালে আত্মঘাতি গোলের লজ্জা পায় সফরকারীরা। কাল মিয়ামির রক্ষনভাগে ছিলেন না সাবেক বার্সা ও স্প্যানিশ তারকা জোর্দি আলবা। ৪৪ মিনিটে আটালান্টাকে আরো এগিয়ে দেন ব্রুকস লেনন। ৫৪ মিনিটে কামপানার পেনাল্টিতে মিয়ামি এক গোল পরিশোধ করে। ম্যাচে সমতায় ফিরতে মিয়ামি আক্রমনাত্মক হয়ে উঠে। এই সুযোগে কাউন্টার এ্যাটাক থেকে গ্রীক স্ট্রাইকার গিওর্গস গিয়াকুমাকিসের গোলে ৭৬ মিনিটে ৪-২ গোলে এগিয়ে যায় আটালান্টা। মৌসুমে এটি গিওর্গসের ১৪তম গোল। এর মাধ্যমে ন্যাশভিলের হ্যানি মুখতারের সাথে যৌথভাবে এমএলএস’এ শীর্ষ গোলদাতা হিসেবে নিজেকে এগিয়ে নিলেন গিওর্গস। ৮৯ মিনিটে আরো একটি সংঘবদ্ধ আক্রমন থেকে টাইলার উল্ফ আটালান্টার হয়ে শেষ গোলটি করেন। এই পরাজয়ে মিয়ামি এখনো ইস্টার্ন কনফারেন্স টেবিলের তলানির থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। প্লেÑঅফের সর্বশেষ স্থান নবম স্থানে থাকা ডিসি ইউনাইটেডের থেকে এখনো ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে ডেভিড বেকহ্যামের দল। মেসি ও আলবাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত সঠিক ছিল বলেই মন্তব্য করেছেন মার্টিনো। বিশেষ করে আগামী বুধ ও রোববার লিগের দুটি ম্যাচের পর ২৭ সেপ্টেম্বর ইউএস ওপেন কাপের ফাইনালকে সামনে রেখে দলের মূল দুই তারকাকে বিশ্রাম দেয়াটা প্রয়োজন ছিল বলে দাবী করেছেন মিয়ামি কোচ।
ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা সিনসিনাতি লড়াই করে গত বছরের এমএলএস কাপ রানার্সআপ ফিলাডেলফিয়া ইউনিয়নের সাথে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে। এদিকে ইন-ফর্ম ওরলান্ডো সিটি ঘরের মাঠে ৩-১ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত কলম্বাসকে ৪-৩ গোলে পরাজিত করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন
ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস
রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন
রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ
চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা
জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

You cannot copy content of this page