রামকৃষ্ণ তালুকদার হবিগঞ্জ >>> আজমিরীগঞ্জে পুলিশের অভিযানে ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ সহ শ্রীকান্ত দাস শিরু (২৮) নামে এক ব্যাক্তিক আটক। আজমিরীগঞ্জ পুলিশ সূত্রে জানা যায় আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর (বাজার হাটি) এলাকায় গোপন সংবাদের বৃত্তিতে পুলিশের অভিযানের ২০লিটার দেশীয় তৈরি চোলাইমদ সহ পেশাদার মাদক ব্যাবসয়ি শ্রীকান্ত দাস শিরু কে আটক করা হয়। আরও জানা যায় গত ১৭ই সেপ্টেম্বর দিবাগত মধ্যে রাতে আজমিরীগঞ্জ থানার বর্তমান ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ গোলাম ফারুক এর দিক নির্দেশনায় এসআই ভুপেন্দ চন্দ্র বর্মন এর নেতৃত্বে এএসআই পনুয়েল এ এস আই বিধান রায় ও সঙ্গীয় ফোর্স আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর (বাজার হাটি) এলাকার মৃত কমল কান্ত দাসের ছেলে শ্রীকান্ত দাস শিরুকে ২০লিটার দেশিয়চোলাই মদ সহ আটক করা হয়। শ্রীকান্ত এক জন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত, তিনি উপজেলার বিভিন্ন জায়গায় মদ বিক্রি করে যাচ্ছিল।উক্ত ঘটনায় এসআই ( নি:) ভুপেন্দ বর্মন বাদী হয়ে আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করিলে আজমিরীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। উক্ত মামলার আসামিকে ১৮ই সেপ্টেম্বর দুপুর প্রায় ২ঘটিকার পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয় ।


মন্তব্য