৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি ভারী বৃষ্টিতে বান্দরবানে বন্যা ও পাহাড়ধস: জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত প্রবাসে কৃতিত্বের স্বীকৃতি পেলেন কুমিল্লা দেবিদ্বারের কৃতি সন্তান, ইরাক প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

অসময়ে বেগুন চাষ করে লাভবান গোপালগঞ্জের কৃষক সিরাজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্ট – মনোজ কুমার সাহা 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৭ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস): অসময়ের বেগুনের চাষ করে ভালো দাম পেয়ে লাভবান হয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার চারগোবরা গ্রামের কৃষক মোঃ সিরাজ শেখ (৫২)।তিনি প্রতিকেজি বেগুন ৬০ টাকা দরে বিক্রি করছেন। সপ্তাহে ২ দিন তিনি ক্ষেত থেকে ৪ মণ করে বেগুন তুলে বজারজাত করছেন। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া ও বাগেরহাট জেলার মোল্লাহাট বাজারের দু’ হাটে তিনি প্রায় ২০ হাজার বেগুন বিক্রি করছেন। কৃষক মোঃ সিরাজ শেখের বেগুনের সাইজ ও গুণগতমান বেশ ভালো। খেতে সুস্বাদু। তাই বাজারে তার বেগুনের চাহিদা ব্যাপক। এ বেগুন হাট-বাজারে একটু বেশি দামেই বিক্রি হয়। বিগত ৫ বছর ধরে তিনি তার জমিতে পাটের পরিবর্তে অসময়ের বেগুন চাষ করে আর্থিকভাবে লাভবান হয়ে আসছেন। বাজারে এ সময়ে বেগুনের আমাদনী কম থাকে। তাই বেগুনের বাজার দর ভালো পাচ্ছেন কৃষক মোঃ সিরাজ শেখ। গোপালগঞ্জ সদর উপজেলার চারগোবরা গ্রামের কৃষক মোঃ সিরাজ শেখ বলেন, আমি ১ একর জমিতে আগে পাটের চাষ করতাম। পাটে ১ একরে খরচ বাদে ৩০ থেকে ৫০ হাজার টাকা লাভ হত। তাই ৫ বছর আগে আমি পাটের চাষাবাদ ছেড়ে দিয়েছি। তারপর থেকে ওই ১ একর জমিতে অসময়ের বেগুনের চাষ করে আসছি। ১ একর জমিতে বেগুন চাষবাদে আমার ১ লাখ টাকা ব্যয় হয়েছে। ইতিমধ্যে আমি ১ লাখ টাকার বেগুন বিক্রি করেছি। এ ক্ষেত থেকে ২ লাখ ৫০ হাজার টাকার বেগুন বিক্রি করতে পারব। বেগুনে অন্তত ১ লাখ ৫০ হাজার টাকা লাভ হবে। পাটের তুলনায় বেগুন চাষে লাভ তিন গুণেরও বেশি হবে। এছাড়া বাজারে প্রতি কেজি বেগুন ৬০ টাকা দরে বিক্রি করতে পারছি। অধিকদামে অসময়ের বেগুন বিক্রি করে আমি লাভের টাকা ঘরে তুলতে পারছি। বেগুন সাধারনত শীতের ফসল। গরমে বেগুন চাষাবাদে ব্যাপক পরিচর্যা করতে হয়। তাই এ সময়ে বেগুন চাষ খুব কম হয়। এ কারণে বাজারে বেগুনের আমাদনী কম থাকে। তাই আমি অসময়ে বেগুন উৎপাদন করে বাড়তি সুবিধা পাচ্ছি । কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, মোঃ সিরাজ শেখ ১ একর জমিতে ৪২২ ও ভাঙ্গ জাতের বেগুন আবাদ করেছেন। ক্ষেতে ফেরোমন ফাঁদ বসানো হয়েছে। তাই কৃষকের কীটনাশক খরচ সাশ্রয় হচ্ছে। কম খরচে কৃষক বেগুনের ভালো ফলন পাচ্ছেন । এছাড়া বাজারে বেগুনের ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণে কৃষক বেগুনের ভালো দাম পাচ্ছেন। পাটের পরিবর্তে তিনি বেগুনের আবদ করে অধিক টাকা ঘরে তুলছেন। অসময়ের বেগুন তাকে অর্থিকভাবে লাভবান করছে। চর গোবরা গ্রামের কৃষক মোঃ আয়ূব আলী বলেন, সিরাজ শেখ ৫ বছর ধরে ভালো সাইজ ও মানের বেগুন উৎপাদন করছেন। তিনি বেগুন উৎপাদনে খুবই কম মাত্রায় কীটনাশক ব্যবহার করেন। ফেরোমন ফাঁদের মাধ্যমে ক্ষতিকারক পোকা দমন করেন। তাই তার ক্ষেতে উৎপাদিত বেগুন খুবই সুস্বাদু। তিনি উৎকৃষ্টমানের বেগুন উৎপাদনের সুনাম অর্জন করতে পেরেছেন। তাই বাজারে তার বেগুনের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। তিনি একটু বেশি দামে বেগুন বিক্রি করে লাভের টাকা ঘরে তুলতে পারছেন। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া বাজারের সবজি ক্রেতা আলীম চৌধূরী বলেন, বাজারে কৃষক মোঃ সিরাজ শেখের বেগুনের নাম ডাক রয়েছে। তার এ সুনামের জন্য আমরা বেশি দামে তার কাছ থেকে বেগুন ক্রয় করি। তার বেগুন কেয়ালিটি সম্পন্ন। আমাদের মতো ভোক্তার কাছে সিরাজ শেখের বেগুন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page